বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

অবৈধ বালু উত্তোলন : ‘জীবিতরা ঝুঁকিতে, মৃতরা নেই শান্তিতে’

অবৈধ বালু উত্তোলন : ‘জীবিতরা ঝুঁকিতে, মৃতরা নেই শান্তিতে’

Oplus_131072

গোয়াইনঘাট সংবাদদাতা ::: নদীর পাড় ঘেঁষে বসবাস করা মানুষের জীবনে এখন সবচেয়ে ভয়ানক শব্দ একটাই- ভাঙন। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের লাখেরপাড় এলাকার আসামপাড়ায় অবাধ ও নিয়মবহির্ভূত বালু উত্তোলনের কারণে সেই ভাঙন এখন শুধু মাটি নয়, গ্রাস করছে মানুষের স্বাভাবিক জীবন।

স্থানীয়দের অভিযোগ, মসজিদ, কবরস্থান, বসতভিটা ও ফসলি জমির একেবারে কাছ থেকে বালু তোলা হচ্ছে। এতে যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সবচেয়ে ঝুঁকিতে রয়েছে এলাকার শিশুরা।

 

 

পাড়ার শিশুরা যেখানে একসময় খেলাধুলা করত, সেখানে এখন গভীর গর্ত ও আলগা মাটি। অভিভাবকরা সন্তানদের একা বাইরে যেতে দিচ্ছেন না। অনেক শিশু স্কুলে যেতেও ভয় পাচ্ছে। এক মা বলেন, “বাচ্চারা খেলতে বের হলেই বুক কেঁপে ওঠে। যদি হঠাৎ মাটি ধসে পড়ে?

 

 

ভাঙনের কারণে নারীদের ওপর মানসিক চাপ আরও তীব্র। দিনের বেশিরভাগ সময় তারা কাটান আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে। ঘর সামলানো, সন্তানদের নিরাপত্তা, রাত নামলেই ভাঙনের আশঙ্কা- সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন তারা। এক গৃহবধূ বলেন, “স্বামী কাজে গেলে সারাদিন একা থাকি। শুধু ভাবি, আমি না থাকলে বাচ্চাদের কী হবে?

 

 

বালু উত্তোলনের প্রভাবে কবরস্থানও ঝুঁকির মুখে পড়েছে। এতে এলাকার মানুষের আবেগ ও বিশ্বাসে আঘাত লেগেছে। এক বৃদ্ধ বাসিন্দা বলেন, জীবিত মানুষ তো বিপদে আছেই, মৃতরাও শান্তিতে নেই।

 

 

ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবার অর্থনৈতিক সংকটে পড়েছে। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় নারীদের দুশ্চিন্তা আরও বেড়েছে। সংসার চালানো, সন্তানদের পড়াশোনা- সবকিছুই অনিশ্চিত হয়ে পড়ছে।

 

 

এলাকাবাসী দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ, ঝুঁকিপূর্ণ এলাকা সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com