রবিবার, ০৭ Jun ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

সিলেট থেকে প্রচারণা শুরু করবেন তারেক রহমান

সিলেট থেকে প্রচারণা শুরু করবেন তারেক রহমান

Oplus_131072

নিজস্ব প্রতিবেদক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। তিনি জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে।

 

 

রোববার সন্ধ্যায় সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

 

 

মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আগামী নির্বাচন নিয়ে নানা আশঙ্কার কথা শোনা গেলেও দল হিসেবে বিএনপি কোনো শঙ্কা অনুভব করছে না। প্রথম থেকেই বিএনপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়ে এসেছে।

 

 

নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচন তার স্বাভাবিক পথেই এগিয়ে যাচ্ছে। সবার সহযোগিতায় নির্বাচন কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

 

মব সংস্কৃতি গণতন্ত্রকে ধ্বংস করে দেয় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এ অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। অন্তর্বর্তী সরকার আসার পর একটি ভয়ঙ্কর মব কালচার তৈরি হয়েছে, যা গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি।

 

 

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে তিনি রাজকীয়ভাবে রাজনীতি থেকে প্রস্থান করেছেন। খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, আগামী দিনে সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

 

সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন যে সুযোগ এসেছে, সেটিকে কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় না, গণতান্ত্রিক সংস্কৃতিও একদিনে গড়ে ওঠে না। একটি শক্তিশালী গণতান্ত্রিক সংসদ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

 

 

ব্যক্তিগত সফরে সিলেট আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com