শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে : পদ্মাসেন সিনহা

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে : পদ্মাসেন সিনহা

সিলেটে জাতীয় সমাজসেবা দিবস পালিত


সিলেটে যথাযোগ্য মযাদায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। “প্রযুক্তি মমতায় কল্যাণ সমতায় আস্তা আজ সমাজসেবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে সকাল সাড়ে ৯ টায় শেখঘাট সমাজসেবা কমপ্লেক্স থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে সকাল সাড়ে ১০টায় সমাজসেবা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয় সিলেট এর সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন) পদ্মাসেন সিনহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান সামসু, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, গ্রিন ড্রিসএ্যাবল্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ বায়েজিদ খান। অংশগ্রহণকারী সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন- সুপ্তা হিজড়া।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- শেখঘাট বাক শ্রবণ প্রতিবন্ধী স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ সানাউল্লাহ, পবিত্র গীতা পাঠ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রেশন কর্মকর্তা জনি রঞ্জন দে।
অনুষ্ঠানে আরো উপস্থিত সিলেট বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তার হোসেন, সমাজসেবা অধিদপ্তর সিলেট আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ সুলায়মান মজুমদার, সরকারি শিশু পরিবার (বালক) বাগবাড়ির উপ-তত্ত্বাবধায়ক মোঃ আব্দুল মুনতাকিন, সরকারি শিশু পরিবার (বালিকা) রায় নগর সিলেট এর উপ-তত্ত্বাবধায়ক জাহানারা বেগম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মুনতাকা চৌধুরী প্রমুখ।
জাতীয় সমাজসেবা দিবসের অনুষ্ঠানে- প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসেন সিনহা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও হিজড়া ভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতা প্রদান করে থাকে। অনগ্রসর জনগোষ্ঠীকে মূল ¯্রােত ধারায় নিয়ে আসতে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com