রবিবার, ০৭ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে চলন্ত ট্রাকে ডাকাতি

সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে চলন্ত ট্রাকে ডাকাতি

সুনামগঞ্জ-জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলাধীন দারাখাই কোন্দানালা ব্রিজের নিকট বুধবার দিবাগত রাতে ডাকাতির অভিযোগ উঠেছে। ৮-৯ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে ট্রাক ও পিকআপ ভ্যান আটকে নগদ ২ লক্ষাধিক টাকা লুটে নিয়েছে বলে দাবি করেছেন গাড়িতে থাকা চালক ও বিক্রয় প্রতিনিধি। এ সময় ডাকাতরা গাড়ির গ্লাস ভাঙচুর করে আরোহীদের জিম্মি করে ফেলে বলে জানা গেছে।

 

 

বিক্রয় প্রতিনিধি ও চালকের বরাত দিয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, জগন্নাথপুর বাজারের ভুষিমাল বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘হাবিব ট্রেডার্স’ এর একটি বিকল ট্রাক অন্য একটি পিকআপ ভ্যান দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় দারাখাই কোন্দানালা ব্রিজের কাছে হামলার শিকার হয়। তাদের দাবি অনুযায়ী, সশস্ত্র ডাকাতরা বিক্রয় প্রতিনিধি স্বপন দাসের নিকট থাকা নগদ ২ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। এসময় তাদের মারধর করা হয়।

 

 

চালক স্বদেব দাস বিষয়টি মালিক শরিফ মিয়ার ছেলে মতিউর রহমানকে মুঠোফোনে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে এই লুটের ঘটনাটি নিয়ে পুলিশের পক্ষ থেকে কিছুটা সন্দেহ প্রকাশ করা হয়েছে।

 

 

পুলিশ জানায়, ঘটনার সময় তাৎক্ষণিকভাবে অন্য কেউ বিষয়টি জানতে পারেনি এবং পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

 

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার ধরণ কিছুটা রহস্যজনক মনে হওয়ায় আসল রহস্য উদঘাটনে তদন্ত চলছে। লুণ্ঠিত টাকা উদ্ধার ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ছাতক ও জগন্নাথপুর থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com