রবিবার, ০৭ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার

হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা-এ নিখোঁজ হওয়ার দুই দিন পর আব্দুর রউফ (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুবের হাওর সংলগ্ন কাটমা বিল এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

নিহত আব্দুর রউফ উপজেলার গজনাইপুর ইউনিয়ন-এর কায়স্ত গ্রাম (নিশা কুড়ি) এলাকার মৃত রাজত উল্লাহর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার জমি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে হাওরের পথে বের হন আব্দুর রউফ। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার পর থেকেই স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার ৭মে দুপুরে পুবের হাওরের কাটমা বিল এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ আব্দুর রউফের বলে শনাক্ত করেন। ধারণা করা হচ্ছে, জমি দেখতে গিয়ে কোনো দুর্ঘটনা বা অসুস্থতাজনিত কারণে তিনি পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলেন।

দীর্ঘ দুই দিন পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, মঙ্গলবার বিকেলে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তৎপরতা চালায়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com