রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
রাতারগুলে গ্রামীণ নাগরিক সভা বাস্তু সংকটাপন্ন এলাকা ঘোষণার দাবি সুনামগঞ্জে রাতের আঁধারে কাটা হয়েছে বাঁধ, ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা নির্মূল ঘোষিত দেশ হয়েও হামের সংক্রমণ হঠাৎ বেড়েছে জাপানে ইসরায়েলের হামলায় আরও ৩৯ জন নিহত : লেবানন হলিউডে পা রাখলেন দিশা পাটানি দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ পারিবারিক বিরোধে শিশুকে ‘তুলে নেওয়ার চেষ্টা’, পুলিশ ফাঁড়িতে ‘হামলা’ প্রতিমন্ত্রীর সফরের দিনেও সিলেটে ট্রেনের সিডিউল বিপর্যয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের সিলেটের দুই নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে মায়ের হত্যাকারীদের গ্রেফতার ও পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১ সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৯৮ জন চিকিৎসাধীন মা দিবসে আবেগঘন বার্তা অপু বিশ্বাসের সিলেটে বজ্রবৃষ্টির আভাস সিলেটে দোকানে দোকানে ঘুরে অভিনবপন্থায় চু রি করতো তারা লন্ডনে কাউন্সিলর হলেন সিলেটের অজান্তা যুক্তরাষ্ট্রে বসে সিলেটের উন্নয়নে যে ঘোষণা দিলেন মন্ত্রী আরিফ নৌপথে তদারকিতে গাফিলতি পেলে ব্যবস্থা : নৌ প্রতিমন্ত্রী সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে : প্রধানমন্ত্রী মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী হাওরে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার হবিগঞ্জে মতিউর রহমানসহ প্রথম আলোর ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা হামে শিশুর মৃত্যুর প্রতিবাদে সিলেটে বিক্ষোভ : ইউনুস ও নুরজাহানের বিচার দাবি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ সনাতন পদ্ধতিতে হবে পাথর উত্তোলন ‘পরিবেশ বাঁচাতে’ মুখ্যমন্ত্রী হওয়ার আগেই গুঞ্জন, তৃষার সঙ্গে বিয়ের পিঁড়িতে থালাপতি বিজয়? সুনামগঞ্জে মহাসড়কে টর্চলাইট জ্বালিয়ে সং ঘ র্ষে এমপিসহ আ হ ত অর্ধশত সিলেটে-ঢাকা-চট্টগ্রাম রুটে রেলের ডাবল লাইনের কাজ সমীক্ষা পর্যায়ে: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৯৮ জন চিকিৎসাধীন

সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৯৮ জন চিকিৎসাধীন

সবসময় ডেস্ক :::সিলেট বিভাগে হাম ও রুবেলার প্রাদুর্ভাব আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামে মোট ২৬ শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের একজন হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের আব্দুলাপুর গ্রামের ৯ মাস বয়সী আকরামুল। তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপরজন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া এলাকার ৮ মাস বয়সী সাইফান। সে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব কনফার্মড হাম ও রুবেলার রোগী শনাক্ত হয়েছে ১৪২ জন। এর মধ্যে সিলেটে ৪১, সুনামগঞ্জে ৭১, মৌলভীবাজারে ১৬ এবং হবিগঞ্জে ১৩ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুইজন রুবেলা রোগী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২২ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৯৮ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ১১৪ জন ভর্তি আছেন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন।
চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৩ জন সন্দেহভাজন এবং ৩ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। পাশাপাশি বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, দিরাই ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com