বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান

আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান

Oplus_131072

নিজস্ব প্রতিবেদন ::::: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আগাম প্রচারণায় মুখর হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। এরই ধারাবাহিকতায় বিশিষ্ট সমাজসেবক, মানবাধিকার কর্মী ও সাংবাদিক শেখ মো. লুৎফুর রহমান ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, কুশল বিনিময় এবং শুভেচ্ছা লিফলেট বিতরণ করছেন।

সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, জনবহুল মোড় ও প্রত্যন্ত গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। তাঁর এই ব্যতিক্রমী প্রচারণা ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শেখ লুৎফুর রহমান দলীয় নেতাকর্মী, স্থানীয় মুরব্বি, সমর্থক ও যুব সমাজকে সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় তিনি খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

 

স্থানীয় বাসিন্দা ও প্রবীণ ভোটারদের মতে, শেখ লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। করোনাকাল, বন্যা এবং বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও তিনি কাজ করে যাচ্ছেন।

 

এছাড়া তিনি মানবাধিকার ও অনুসন্ধান কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সাংবাদিকতার মাধ্যমে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছেন বলে স্থানীয়রা জানান।

 

গণসংযোগকালে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে গিয়ে শেখ মো. লুৎফুর রহমান বলেন, “আশারকান্দি ইউনিয়ন আমার নিজের ঘর। এই মাটির মানুষের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং মানুষের কল্যাণের লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণ সুযোগ দিলে একটি আধুনিক, বৈষম্যহীন, মাদকমুক্ত ও ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।

 

তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করতে চান।

 

এদিকে সচেতন ভোটারদের মতে, শেখ লুৎফুর রহমানের গণসংযোগ সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক আরও দৃঢ় করেছে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com