রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান

সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান


সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি: নং- চট্র-৭০৭ এর হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের বর্তমান কার্যকরী কমিটির নানা অনিয়ম, দুর্নীতি, লুটপাটের অভিযোগ এনে ৭৭ জন সাধারণ শ্রমিকরা জেলা কমিটির কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেছেন। শনিবার বেলা তিনটায় ভার্থখলা স্টেশন রোডস্থ সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি: নং- চট্র-৭০৭ এর জেলা শাখায় এ স্বারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সাধারণ শ্রমিকরা উল্লেখ করেন, বর্তমানে হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদে সভাপতির অনাকাঙ্খিত মৃত্যু বরণে উপ-পরিষদের সাধারণ শ্রমিকবৃন্দ আজ প্রায় দিশেহারা। বহিরাগত ও এলাকার প্রভাব খাটিয়ে সাধারণ শ্রমিকদের জিম্মি করার অপচেষ্টায় একটি কু-চক্র মহল সক্রিয় রয়েছে। হামলা, মামলা এমনকি প্রাণ নাশের হুমকিও দেওয়া হচ্ছে প্রতি নিয়ত। প্রভাবশালী কু-চক্রের মদদে বর্তমান কার্যকরী কমিটির দ-ুএকজন সদস্য সাংগঠনিক আইন কানুনের কোন তোয়াক্কা না করে সংগঠনের অর্থ বিভিন্নভাবে লুটে নেওয়া হচ্ছে। নানা অযুহাতে জেলা কার্যকরী কমিটির নামে বাউচারের মাধ্যমে নামে বেনামে হাতিয়ে নেওয়া হচ্ছে উপ-পরিষদের হাজার হাজার টাকা। সুনাম ক্ষুন্ন করা হচ্ছে জেলা কার্যকরী কমিটির। লজ্জিত করা হচ্ছে ঐতিহ্যবাহী শ্রমিক সংঘঠন রেজি: নং-৭০৭ নামের ট্রেড ইউনিয়নকে। এ ধারা অব্যাহত থাকলে উপ-পরিষদের যখন তখন খুন খারাপি সহ যে কোন দূর্ঘটনা ঘটার আশংকা বিরাজমান। বিগত দিনে বাস টার্মিনালের মত কোন ঘটনার পুনঃরাবৃত্তি ঘটুক আমরা সাধারণ শ্রমিকবৃন্দ তা চাইনা। বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে ও সাধারণ শ্রমিকদের নিরাপত্তা, সাংগঠনিক ধারা অব্যাহত রাখতে বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত করে সর্ব শ্রমিকদের উপস্থিতি ও সমর্থনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কোন বিকল্প নাই বলে মনে করেন সাধারণ শ্রমিকগণ । প্রেস-বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com