মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সক্রিয় ‘কাউয়া ফারুক’ চক্র, দৈনিক আদায় লাখ টাকা ছুঁইছুঁই নগরীতে ইমদাদ চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া মুক্তাদিরের সিলেট সফর বাতিল, হচ্ছে না মাজার নিয়ে বৈঠক মাজারের ৪ দিনেই দানবাক্সে সাড়ে ১৭ লাখ টাকা, ডলার ও সোনা গোয়াইনঘাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১ অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মির্জা সম্রাটের নেতৃত্বে মিছিল ট্রাইব্যুনালে জিয়াউলের রানার বয়ানে বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের বর্ণনা উরুগুয়েকেও রুখে দিয়ে কেপ ভার্দের নতুন রূপকথা বেলজিয়ামকে রুখে দিল ইরান পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশিদের জন্য দ্রুত উন্মুক্ত করতে আহ্বান প্রধানমন্ত্রীর ছয় জেলায় সেনা মোতায়েনের নির্দেশ এপেক্স ক্লাব সিলেট’র ৫৮তম পালাবদল সম্পন্ন নাশকতা-সন্ত্রাস প্রতিরোধে মাঠে কোম্পানীগঞ্জ থানা পুলিশ বিদেশি মুদ্রাসহ যা পাওয়া গেল শাহজালাল মাজারের দানবাক্সে জকিগঞ্জে এনআইডি বানাতে গিয়ে ভারতীয় নাগরিক আটক শাহজালাল রহ. মাজারের দানবাক্স খুললেন ডিসি সারওয়ার, চলছে টাকা গণনা গোলাপগঞ্জ ছাত্রলীগ নেতা দীপন গ্রেফতার ঢলের পানি নামলো, সাদাপাথরে পর্যটকদের আনাগোনা গোয়াইনঘাটে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ডিসি সারওয়ারের বদলি নিয়ে বিক্ষোভ-বিবৃতি সিলেটের ডিসির বদলি নিয়ে মুখ খুললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সিলেটসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা নগরীতে ৪০টি ব্যাটারি অপসারণ করলো পুলিশ ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে হাঁটছে সরকার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ কনস্টেবল কারাগারে

গোয়াইনঘাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

গোয়াইনঘাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

সবসময় ডেস্ক ::: গোয়াইনঘাটে পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লেংগুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিনের বাড়ির পাশের নদীতীরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান।

নিহত ওই যুবকের নাম কামরুল ইসলাম (২৭)। তিনি লেংগুড়া গ্রামের কুতুব আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে। সংঘর্ষে আহত হয়েছেন সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিন এবং তার মেয়ে মোছাম্মৎ রোকসানা বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিনের অনুসারীদের সঙ্গে কামরুল ইসলামের পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এরই জেরে সোমবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, সংঘর্ষের শুরুতেই কামরুল ইসলাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বিলাল উদ্দিনের মেয়ে রোকসানা বেগমকে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে তার বাম হাত মারাত্মকভাবে জখম হয়। খবর পেয়ে বিলাল উদ্দিনের সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে কামরুলের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। কামরুল কিছুটা উচ্ছৃঙ্খল স্বভাবের ছিল। এ কারণে তার শত্রুও ছিল অনেক। সোমবার দুপুরে তার প্রতিপক্ষের লোকজনই তাকে হত্যা করেছে বলে শুনেছি।’

অন্যদিকে সাবেক ইউপি সদস্য বিলাল উদ্দিন দাবি করেন, ‘কামরুলসহ কয়েকজন আমার বাড়ির পাশে মেয়েকে পেয়ে দা দিয়ে কুপিয়ে আহত করে। মেয়ের চিৎকার শুনে আমি এগিয়ে গেলে আমাকেও আক্রমণ করা হয়। আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে আমিও আহত হই।’

গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গুরুতর আহত কামরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com