বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

সবসময় ডেস্ক ::: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। দলীয় ও রাজনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সপ্তাহান্তে বিষয়টি নিয়ে পর্যালোচনার পর তিনি এ সিদ্ধান্ত নেন।

সোমবার (২২ জুন) লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁর পদত্যাগের সময়সীমা ঘোষণা করেন।

লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে স্টারমার বলেন, পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কিনা এ প্রশ্নের উত্তর তিনি তার সংসদীয় দলের কাছ থেকে পেয়েছেন এবং তা সানন্দে গ্রহণ করেছেন।

১০ ডাউনিং স্ট্রিটের বাইরে একটি মঞ্চ থেকে সাংবাদিকদের স্টারমার বলেন, আমার দল এখন যে প্রশ্নটি করছে তা হলো, পরবর্তী সাধারণ নির্বাচনে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য আমিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি কি না। আমি আমার সংসদীয় দলের কাছ থেকে সেই প্রশ্নের উত্তর শুনেছি, এবং আমি সানন্দে সেই উত্তর গ্রহণ করছি।

পদত্যাগের সময়সীমা ঘোষণা করার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁর স্ত্রী ভিক্টোরিয়াকে আলিঙ্গন করেন।

স্টারমার বলেন, তিনি তাঁর দলের ভেতর থেকে নতুন নেতার জন্য আসা আহ্বান শুনেছেন।

তিনি বলেন, আমি যে দেশকে ভালোবাসি, তাকে অগ্রাধিকার দিয়েই আমার প্রতিটি সিদ্ধান্ত নিয়েছি। এ কারণেই আমি লেবার পার্টির নেতা পদ থেকে পদত্যাগ করব। আমার সিদ্ধান্তের কথা জানাতে আমি আজ সকালে মহামান্য রাজার সঙ্গে কথা বলেছি।

স্টারমার বলেছেন, লেবার পার্টির নেতা এবং সেই সূত্রে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হওয়ার জন্য মনোনয়ন প্রক্রিয়া ৯ জুলাই থেকে শুরু হবে।

সুস্পষ্টভাবে এগিয়ে আছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম, যিনি উপনির্বাচনে জয়ী হয়ে ব্রিটিশ সংসদে ফিরছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com