বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামানের বদলি, ১ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

গোয়াইনঘাট থানার ওসি মনিরুজ্জামানের বদলি, ১ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ

Oplus_131072

পারভেজ আহমদ ::: গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে আগামী ১ জুলাই ২০২৬-এর মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান না করলে ২ জুলাই ২০২৬ থেকে তাকে স্ট্যান্ড রিলিজ (Stand Release) হিসেবে গণ্য করা হবে।

 

পুলিশ হেডকোয়ার্টার্সের প্রজ্ঞাপন নং ৪৪.০১.০০০০.০১২.১৯.০১০.২৬-১৪৭ অনুযায়ী, গত ১ জুন ২০২৬ তারিখে সিলেট জেলা পুলিশ থেকে ওসি মোহাম্মদ মনিরুজ্জামান (বিপি নং-৭৬০১৬০২২০২)-কে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এদিকে, ওসি মনিরুজ্জামানের বদলির খবরে গোয়াইনঘাটে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের একাংশ তার দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকার কথা উল্লেখ করে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। তবে বদলি আদেশ বা নতুন কর্মস্থলে যোগদান প্রসঙ্গে ওসি মনিরুজ্জামান কিংবা থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

পুলিশ বিভাগের প্রচলিত বিধি অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করা বাধ্যতামূলক। এ কারণে ১ জুলাইয়ের মধ্যে ওসি মনিরুজ্জামান সিএমপিতে যোগদান করবেন কি না, তা নিয়ে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে।

 

অন্যদিকে, গোয়াইনঘাট থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করবেন, সে বিষয়ে এখনও সিলেট জেলা পুলিশ বা পুলিশ সুপারের কার্যালয় থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করা হয়নি।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com