মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সংযোগ সড়কসড়কের সাথে সংযোগবিহীন ৪টি সেতুতে জনভোগান্তি জকিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার দরিদ্র মহিলার এক মাসের বিদ্যুৎ বিল ২ কোটি ৫৭ লাখ কানাইঘাটে বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে কিশোর নিহত আতঙ্কে বিদ্যালয়ে যাচ্ছে না শিক্ষার্থীরা শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয় অর্ধশতাধিক হারানো মোবাইল ফোন ফিরে পেলেন মালিকরা বিশ্বনাথে যুবকের মর্মান্তিক মৃত্যু রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এ সালামকে বিএনপি নেতা আব্দুল খালিকের সংবর্ধনা প্রদান কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাহপরান জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত মামলার পরও জাহাঙ্গীরনগরে থামেনি টিলাকাটা কাতার থেকে আসছে সিলেটের ৫ প্রবাসীর ম র দে হ চাকরির জন্য অপেক্ষা নয় তরুণরাই কর্মসংস্থান সৃষ্টি করবে তীব্র গরমে বাড়ছে ‘হিট স্ট্রোক’ কতটা ঝুঁকিতে আছেন আপনি মেঘনায় মিলছে না ইলিশ, খালি হাতে ফিরছেন জেলেরা গোবিন্দর পরকীয়া নিয়ে মুখ খুললেন সুনীতা নতুন ভাবনায় সোনাক্ষী সংসদ থেকে ওয়াকআউট করার কারণ ব্যাখ্যা করল জামায়াতে ইসলামী চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস বাজেট পাস কাল, কী পরিবর্তন আসতে যাচ্ছে জেনে নিন নকআউট পর্বের নিয়ম-কানুন শেষ ষোলোয় উঠবে যারা, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, যা জানাল এআই ভেনেজুয়েলায় ৪ দিন পর ধ্বংসস্তূপ থেকে বাবা-ছেলেকে জীবিত উদ্ধার আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযানে নিহত ২৯ সিলেটে যুবকের চোখ উ প ড়ে ফেলার অভিযোগ প্রাণ গেল ৮১ জন শিশুর , সিলেটে সিলেট সীমান্তে যে কারণে ক ঠো র বিজিবি সিলেটের যে রুটে কমল বিআরটিসি বাসের ভাড়া সিলেটে বাস ও মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল ২ জনের

কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সংযোগ সড়কসড়কের সাথে সংযোগবিহীন ৪টি সেতুতে জনভোগান্তি

কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সংযোগ সড়কসড়কের সাথে সংযোগবিহীন ৪টি সেতুতে জনভোগান্তি

পারভেজ আহমদ ::: উন্নয়ন কাজ এবার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার সংযোগস্থলের বাসিন্দাদের| একদিকে চলছে সড়কের উন্নয়ন কাজ, অপরদিকে ৪টি ব্রিজের সাথে সড়কের সংযোগ না থাকায় বিপাকে পড়েছেন কয়েক হাজার লোকজন।।

 

ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হতে গিয়ে দূর্ঘটনায় পড়ছেন সাধারণ মানুষ| এ অবস্থায় সড়কের উন্নয়ন কাজ শেষ হওয়ার পাশাপাশি ব্রিজগুলো সংযুক্ত করে দিলে ভোগান্তি কমবে সাধারণ মানুষের|গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন এবং কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নকে সংযুক্তকারী প্রায় ৭ কিলোমিটার গুরুত্বপূর্ণ সড়কের ৪ টি ব্রিজ বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আনফরের ভাঙ্গায় পিয়াইন নদীর ওপর ব্রিজ, তুরং এলাকায় কুলিছড়ায়, দমদমা ছড়ার ওপর দমদমা ব্রিজ, পাহাড়তলী এলাকায় ছড়ার ওপর নির্মিতব্য ব্রিজগুলোর সাথে সড়কের সংযোগ না থাকায় চলাচলে বিঘ্ন ঘটছে| ব্রিজের দুই পাশের সংযোগস্থলে বড় বড় গর্ত রেখে আরসিসি ঢালাইয়ের কাজ শেষ করায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো পথচারী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালক| স্থানীয় চরার বাজার, তোতার বাজার ও কুপার বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও গ্রাম এ সড়ক সংলগ্ন হওয়ার কারণে সড়কটির গুরুত্ব অনেক| এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কয়েকধাপে সড়কটি বাস্তবায়ন হওয়ার কারণে ব্রিজগুলোর সাথে সংযোগ স্থাপন দীর্ঘায়িত হচ্ছে|

 

একেক অংশের একের ঠিকাদার থাকার কারণে ব্রিজের সাথে কারা সড়কের সংযোগ স্থাপন করবেন, তা নিয়ে দ্বিধা রয়েছে| ফলে দীর্ঘদিন ধরে এটি কামাল বস্তি, দমদমা, ভিতরগোল গ্রামসহ কুপার বাজার ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতে বিঘ্ন ঘটছে|স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে| প্রতিদিন হাজার হাজার যাত্রী, শিক্ষার্থী, কৃষক ও বিভিন্ন ধরনের যানবাহন এই সড়ক ব্যবহার করলেও ব্রিজের দুই পাশের অসমাপ্ত অংশের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা|সরেজমিনে দেখা যায়, ব্রিজের ওপরের অংশে পাকা আরসিসি ঢালাই করা হলেও দুই পাশের সংযোগ সড়ক এখনো পাকা করা হয়নি| ফলে সেখানে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে| বিশেষ করে রাতে কিংবা বৃষ্টির সময় ঝুঁকি আরও বেড়ে যায়| সামান্য অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা|

 

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কাজ সম্পন্ন করে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করে|এ সড়ক দিয়ে চলাচলকারী দমদমা গ্রামের ইকবাল হোসেন বলেন, বর্ষায় কাদার পাশাপাশি ব্রিজগুলোর সাথে সড়কের সংযোগ না থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে| দিনের বেলায় সাধারণ মানুষ যেমন চলাচলে কষ্ট পান, রাতে চলাচল করা আরো বিপজ্জনক|

 

তুরং গ্রামের গফফার মিয়া বলেন, রাস্তাগুলোর কাজ চলার পাশাপাশি ব্রিজের সাথে সংযোগ দেওয়া জরুরী| অন্যথায় জনভোগান্তি কমবে না|

 

মোটর সাইকেল চালক কামাল মিয়া বলেন, এ সড়কে প্রচুর পর্যটকের যাতায়াত রয়েছে| সড়কে কোনো মতে চলাচল করা গেলেও প্রতিটি ব্রিজে ওঠতে পর্যটকদের মোটরসাইকেল থেকে নামাতে হয়| অনেক সময় পর্যটকরা এ সড়ক ও সংযোগবিহীন ব্রিজ থেকে এলাকার প্রতি নেগেটিভ ধারণা জন্মে| যার প্রভাব পড়তে পর্যটনে|

 

কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, সড়কের কাজ বাস্তবায়ন হলে সাধারণ মানুষ, এমনকি পর্যটকসহ ব্যবসায়ীরা উপকৃত হবেন| তিনি ব্রিজগুলোর সাথে সড়কের সংযোগ স্থাপনের মাধ্যমে জনভোগান্তি লাঘবের আহবান জানান|

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com