শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৫

সিলেটে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৫

সবসময় ডেস্ক :::সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে পাঁচ মাস বয়সী আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮১ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে ৮৫টি শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি এ পর্যন্ত বিভাগে ল্যাব কনফার্ম হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৮ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১২৯ জন, সুনামগঞ্জে ২২৬ জন, হবিগঞ্জে ৩৭ জন (এরমধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৩ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ জন ভর্তি হন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ২৮১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এরমধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জনসহ অন্যান্য হাসপাতালে বাকিরা চিকিৎসা নিচ্ছেন।

এদিকে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। এরমধ্যে সিলেট জেলায় ৩১ জন (২৯ সন্দেহজনক ও ২ নিশ্চিত), হবিগঞ্জে ৬ জন, মৌলভীবাজারে ১১ জন (১০ সন্দেহজনক ও ১ নিশ্চিত) এবং সুনামগঞ্জে ৩৭ জন (৩৬ সন্দেহজনক ও ১ নিশ্চিত) মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে পাঁচ মাস বয়সী আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮১ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে ৮৫টি শিশুর মৃত্যু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com