বুধবার, ২২ Jul ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

কমলগঞ্জে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত

কমলগঞ্জে সংরক্ষিত বনভূমি দখলমুক্ত

Oplus_131072

মৌলভীবাজার প্রতিনিধি::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জের অধীন আদমপুর বিটের কালিন্জি বসতি এলাকায় যৌথ উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ৫ একর সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করেছে বন বিভাগ। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে দখল করে গড়ে তোলা বাণিজ্যিক বাগান, বিভিন্ন স্থাপনা ও একটি অবৈধ পুকুর উচ্ছেদ করে ভূমিটি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় বন বিভাগ, উপজেলা প্রশাসন ও কমলগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ।

 

বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দখলদাররা সংরক্ষিত বনভূমিতে মাল্টা, আনারস, লেবু ও সুপারির বাগান গড়ে তুলে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে আসছিল। অভিযানে এসব অবৈধ বাগান সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। পাশাপাশি বাঁশ ও পলিথিন দিয়ে নির্মিত দুটি শেড এবং একটি ওয়াচার শেডও ভেঙে ফেলা হয়।

 

অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল বনাঞ্চলের একটি প্রাকৃতিক জলাশয়ে বাঁধ দিয়ে তৈরি করা অবৈধ পুকুর অপসারণ। পুকুরের পাড় কেটে প্রাকৃতিক পানিপ্রবাহ পুনঃস্থাপন করা হয়েছে। বন কর্মকর্তাদের মতে, এতে বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

 

বন বিভাগ জানায়, সংরক্ষিত বনভূমি দখল, বন ধ্বংস এবং পরিবেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। ভবিষ্যতেও বনভূমি দখলের যেকোনো চেষ্টা প্রতিরোধে নিয়মিত নজরদারি ও যৌথ অভিযান অব্যাহত থাকবে।

 

রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) প্রীতম বড়ুয়া বলেন, “উদ্ধার হওয়া বনভূমি পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত বন আইন অনুযায়ী বন মামলা (পিওআর) দায়েরের প্রক্রিয়া চলছে।”

 

তিনি আরও জানান, দখলমুক্ত হওয়া এলাকায় সরকারের অগ্রাধিকার কর্মসূচি ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ প্রকল্পের আওতায় নতুন করে বনায়ন করা হবে। এর মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলকে পুনরায় প্রাকৃতিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com