শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো ৮ মাসের শিশুর

সিলেটে হাম উপসর্গে প্রাণ গেলো ৮ মাসের শিশুর

সিলেটে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও নিউমোনিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিয়ান আহমদ নামের ৮ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। জকিগঞ্জ উপজেলার আল আমিনের ছেলে আরিয়ান হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিল। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও সংশ্লিষ্ট উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৬৬ জন। আক্রান্তের তথ্য বিশ্লেষণে দেখা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জনসহ বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে নতুন রোগীরা ভর্তি হয়েছেন। বছর শুরুর পর থেকে এ পর্যন্ত ল্যাবে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে, যার মধ্যে সুনামগঞ্জে আক্রান্তের হার সবচেয়ে বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মারা যাওয়া ৯৬ জনের মধ্যে সুনামগঞ্জে ৪৩ জন, সিলেটে ৩৪ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ৮ জন রয়েছেন। বর্তমানে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বাধিক ১১০ জন এবং ওসমানী মেডিকেলে ৮৩ জন রোগী চিকিৎসাধীন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। উদ্বেগজনক এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা ও শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com