মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ সাংবাদিক ফয়সল আহমদ বাবলুর শাশুড়ী মজমুন্নেসা তাপাদার আর নেই অবশেষে সিলেটে প্রাণ ফিরে পাচ্ছে যে পুকুর কোম্পানীগঞ্জ থেকে বৈদ্যুতিক মোটর চু রি ছাতকে উ*দ্ধা*র সিলেটে পুলিশের ধাওয়ায় বিদ্যুতের খুঁটিতে পিকআপের ধাক্কা, অতঃপর.. মাধবপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ নিখোঁজের তিনদিন পর বাড়ির পাশের ক্ষেতে মিলল যুবকের লাশ সুনামগঞ্জের সীমান্তে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল ছাতকে সুরমার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে সিলেটে হাম-রুবেলায় আরও ৩ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলের শীর্ষ নেতাদের সাক্ষাৎ আজ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে আর্জেন্টিনার খেলা দেখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু স্পেনের জয় উদযাপন করল যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলা, আরও এক মার্কিন সেনা নিহত মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প, সরাতে গিয়ে ব্যর্থ ফিফা সভাপতি ফাইনালে আর্জেন্টিনার লজ্জার রেকর্ড ফুটবল বিশ্বকাপের কারণে বিশ্বব্যাপী ক্ষতি ১৭০০ কোটি ডলার প্রতিদিন শুধু সালাদ খেলেই কি শরীরে ফাইবারের ঘাটতি মিটবে

সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু

কয়েকদিন মৃত্যুশূন্য থাকার পর সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয়। ৪,৭ ও ১০ মাস বয়সী ওই শিশুরা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বাসিন্দা।
শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
এ পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক এবং বাকি সবাই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ১২ জন এবং হবিগঞ্জে ৮ জন রয়েছেন।
এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন রোগী। এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছেন।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। ইতোমধ্যে ওসমানী মেডিকেলে ২০টি এবং শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। রোগীর চাপ আরও বাড়লে প্রয়োজন অনুযায়ী আইসিইউ বেডের সংখ্যা বৃদ্ধি করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com