বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
এসএমপিতে নতুন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম সুনামগঞ্জে বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল, সুরমার পানি বিপদসীমায় হরমুজে নতুন বিস্ফোরণ, টানা ১০ম রাত পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান মৌলভীবাজারে জীবনের ঝুঁকি নিয়ে টিলায় বসবাস হুমায়ূন আহমেদের স্মৃতির কাছে… সকালে নাশতা না খাওয়ার অভ্যাস নারীদের যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ লিটনের বিরুদ্ধে নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব ফারিয়ার নতুন মিশন সিলেটে এক দিনে ডেঙ্গু শনাক্ত পাঁচজনের, হাসপাতালে ভর্তি ৬ এমপি কামরুলের উদ্যোগে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে নৌকা বিতরণ হজযাত্রীদের বিমান ভাড়া কমল ২৪ হাজার ৮৩০ টাকা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনার মাঝেই বিশ্ববাজারে কমল তেলের দাম কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প আর্জেন্টিনা গোল খাওয়ার পর খুশিতে মাটিতে লুটিয়ে পড়েন ব্রাজিল তারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৪ বার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে ব্রাজিল মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর, কেমন আছেন শিক্ষার্থী-শিক্ষকরা রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ বিভাগীয় সমাবেশ সফল করতে সিলেটে জামায়াতের প্রছার মিছিল হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার সিলেটের সেইফওয়ে হাসপাতাল সিলগালা রুবেল আহমদের পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক সিলেটে যে মা*ম*লা*য় কাউন্সিলর জাহাঙ্গীরের ভাতিজা কা রা গা রে আটকে গেল বিয়ে এখন কি করবেন পরীমনি! বিজিবিকে আরো পেশাদার ও সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে সিলেটে নদ-নদীর পানি বাড়ছে মৌলভীবাজারের বন্যায় প্রায় ৮০ কোটি টাকার ক্ষতি, পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের সিলেটে ৬ ঘন্টায় পুলিশের জালে অর্ধশত সিলেটে টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারণা, তিন দপ্তরে লিখিত অভিযোগ

সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারণা, তিন দপ্তরে লিখিত অভিযোগ

সুনামগঞ্জের ছাতকে এক সংবাদকর্মীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে ছাতক থানাসহ তিনটি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মোহাম্মদ নাজমুল হাসান জুয়েল (৪৩) উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা এবং জাতীয় দৈনিক যায়যায়দিন-এর ছাতক উপজেলা প্রতিনিধি।
লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, উপজেলার নোয়াগাঁও গ্রামের মো. দুলু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের তথ্য সংগ্রহ এবং সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ার পর থেকেই অভিযুক্ত ও তার সহযোগীরা বিভিন্ন সময় তাকে হুমকি-ধমকি দিয়ে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, গত ১৭ জুলাই বিকেল ৪টার দিকে অভিযুক্ত তার ব্যবহৃত ফেসবুক আইডি ‘Dulu Miha Dulu’ থেকে অভিযোগকারীর বিরুদ্ধে আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করেন। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার চালিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হয়রানি ও মানহানির আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই অভিযোগ ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহিউদ্দিন এবং সুনামগঞ্জের সহকারী পুলিশ কমিশনার শেখ মুরসালিনের কাছেও দায়ের করা হয়েছে বলে জানান অভিযোগকারী।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, এ ঘটনায় ছাতক উপজেলায় কর্মরত সাংবাদিকরা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা বলেন, একজন পেশাদার সংবাদকর্মীকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে মনগড়া, মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণা শুধু ব্যক্তিগত মানহানির বিষয় নয়; এটি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।
সাংবাদিকরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সংবাদকর্মীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণার শিকার হতে না হয়, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. দুলু মিয়ার বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com