শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
হবিগঞ্জে হামলা: এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য

হবিগঞ্জে হামলা: এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি বক্তব্য

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন ও সারজিস আলম।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে সারজিস আলম সাংবাদিকদের জানান, এ হামলায় এনসিপির ১৪ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একজনকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘শান্তিপ্রিয় হবিগঞ্জকে অশান্ত করার চক্রান্তে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে এজন্য সাধারণ ছাত্র জনতা প্রতিবাদে রুখে দিয়েছে এর সাথে ছাত্রদল জড়িত নয়। এর দায়ভার তাদেরকেই নিতে হবে।’

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন, আজমিরীগঞ্জের প্রোগ্রাম শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। বিকেলবেলা হবিগঞ্জের প্রোগ্রাম শেষ করে দলছুট হয়ে তাদের সাথে থাকা মিডিয়ার একটি গাড়ি সামনে অগ্রসর হলে ক্ষতির সম্মুখীন হয়।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রোগ্রামের নিরাপত্তায় ১২০ জন পুলিশ সদস্য মোতায়েন ছিল। ঘটনার পর পুলিশ প্রহরায় তাদেরকে সার্কিট হাউসে পৌঁছে দেয়া হয়।

একটি সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আজমিরীগঞ্জে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে এনসিপি নেতারা বিএনপি নেতাদের নাম উল্লেখ করে গুণ্ডাবাহিনী বলে এবং বিকেলে হবিগঞ্জ সদরের পথ সভায় বিএনপি নেতারা এখন মাদক সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ তুলে বক্তব্য রাখেন। এতে ছাত্রদল ও যুবদলের নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলে পদযাত্রা শেষে এনসিপি নেতাদের ঘিরে বিক্ষোভ করেন ছাত্রদল। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এনসিপি নেতাদের উপর হামলা করে বলে অভিযোগ উঠে। এতে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও স্থানীয় এনসিপি নেতা, পৌর মেয়র প্রার্থী চৌধুরী মাহবুবুল বারী মুবিনসহ ১৪ জন নেতাকর্মী আহত হন। পরে তাদেরকে সোনালী ব্যাংক গেইট অভ্যন্তরে অবরুদ্ধ করে রাখা হলে পুলিশ উদ্ধার করে সার্কিট হাউজে পৌঁছে দেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com