হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ছাত্রদলের ১১ নেতাকর্মী অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। রোববার (২ আগস্ট) রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জন আসামী হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স ৩ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে আদালত মামলার মেডিকেল রিপোর্ট (এমসি) দাখিল না হওয়া পর্যন্ত আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন দেন।
আসামী পক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল জানান, ‘রোববার আসামীরা আদালতে হাজির হয়ে জামিন চান। এসময় আমরা আদালতকে বুঝাতে সক্ষম হই মামলাটি পুরোপুরি ভিত্তিহীন। কারণ মামলায় ঘটনার তারিখ, সময় এবং আসামীরা কে কাকে আঘাত করেছে তার কোন সুনির্দিষ্ট বর্ণনা নেই। আদালত এসব বিবেচনা করে আসামীদের জামিন মঞ্জুর করে।’
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার ঘটনায় সারজিস আলমসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ২৯ জুলাই যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুয়েল বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় ছাত্রদলের ১১ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
Leave a Reply