শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
বানিয়াচংয়ে লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল,জনজীবন চরমভাবে বিপর্যস্ত

বানিয়াচংয়ে লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল,জনজীবন চরমভাবে বিপর্যস্ত

হবিগঞ্জের বানিয়াচংয়ে লোডশেডিং যেন কিছুতেই থামছে না। ইদানীং ঘনঘন লোডশেডিংয়ের কারণে উপজেলার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বানিয়াচংয়ে চাহিদার তুলনায় অনেক কম বরাদ্দ পাওয়ার কারণেই এই লোডশেডিং সংকট সৃষ্টি হচ্ছে। এদিকে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাতের বেলা ঘুমাতে পারছেন না এলাকাবাসী। কিছুক্ষণ পরপরই চলে যাচ্ছে বিদ্যুৎ।
এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা, যারা চরম কষ্টে পরীক্ষা দিচ্ছেন। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও পড়েছে এর নেতিবাচক প্রভাব। বড়বাজারের ফার্মেসী ব্যবসায়ী বদরুল লস্কর হতাশা প্রকাশ করে  বলেন, ‌‌‌‌গতরাত থেকে আজ সারাদিন ১০ থেকে ১২ বার বিদ্যুৎ নিয়েছে। বিদ্যুতের এমন ভেল্কিবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছি। কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। এমন ভয়াবহ পরিস্থিতি থেকে কবে মুক্তি পাবো জানি না।
এদিকে লোডশেডিংয়ের পাশাপাশি ভূতুরে বিদ্যুৎ বিল নিয়েও দিশেহারা হয়ে পড়েছেন গ্রাহকরা। গত কয়েক মাস ধরে অস্বাভাবিক বিদ্যুৎ বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন তারা। অনেকের অভিযোগ, আগের তুলনায় দেড় থেকে দুই গুণ পর্যন্ত বেশি বিল আসছে।বড়বাজারের ব্যবসায়ী রাফিজুল ইসলাম বলেন, ‘একদিকে লোডশেডিং, অপরদিকে বিদ্যুতের বাড়তি দাম। সব মিলিয়ে খুব কষ্টে দিন যাপন করছি আমরা।’
পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের ভাষ্য, আগের তুলনায় ইউনিটপ্রতি বিদ্যুতের দাম প্রায় দেড় টাকা বেড়েছে, যার ফলে গ্রাহকদের বিদ্যুৎ বিলও বেড়েছে। সব মিলিয়ে লোডশেডিং ও ঊর্ধ্বমুখী বিদ্যুৎ বিল, এই দুই সংকটে জর্জরিত হয়ে পড়েছেন বানিয়াচংয়ের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দ্রুত এর সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com