মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার করলে কঠোর আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগের সতর্কবার্তা বিছনাকান্দি-হাদারপাড়ে ড্রেজারের তাণ্ডবে হুমকিতে পর্যটন, নদী ও জনপদ নগর উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক সিলেটে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় গোয়েন্দা নজরদারি জোরদার: এসএমপি কমিশনার সিলেটে মাদক ও অনলাইন জুয়া নির্মূলে বিশেষ অভিযানের ঘোষণা পুলিশ কমিশনারের কিশোর গ্যাং ও চুরির উপদ্রব রোধে সিলেটে বাড়ছে পুলিশের টহল ও তল্লাশি ৫ আগস্টকে সামনে রেখে নিরাপত্তা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নগরীতে অবৈধ সিএনজি স্ট্যান্ড ও যানজট নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে: এসএমপি কমিশনার বানিয়াচংয়ে লোডশেডিং ও অস্বাভাবিক বিদ্যুৎ বিল,জনজীবন চরমভাবে বিপর্যস্ত পাচ আগস্ট সরকারি ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হবে যাদের উয়েফাকে ধন্যবাদ জানাল রিয়াল মাদ্রিদ ঢাকা-সিলেট রেলরুট সোজা করা সময়ের দাবি বাংলাদেশের গ্রুপে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান হবিগঞ্জে এনসিপির গাড়িতে হামলা: ছাত্রদলের ১১ নেতার জামিন কাফনের কাপড় পাঠিয়ে চেয়ারম্যানসহ ১৩ জনেকে প্রাণনাশের হুমকি যাত্রাবাড়ীতে ৮৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের প্রবাসীদের পাসপোর্ট আবেদন, ৬০ দিনে নিষ্পত্তির নির্দেশ বিনামূল্যে পর্যটক ভিসা চালু করল ওমান ইউক্রেনে সামরিক সহায়তার নেতৃত্ব ছাড়ছে যুক্তরাষ্ট্র, দায়িত্ব নিচ্ছে ন্যাটো ভারতে ফের বিক্ষোভের উত্তাপ, মোদির বাসভবন অভিমুখে মিছিলের ডাক সিজেপির কর্মসূচিতে হামলার ছক, ‘সন্ত্রাসী’ সন্দেহে গ্রেফতার ২ কঠিন হচ্ছে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের পথ সিলেটে সংবাদ সম্মেলনে যে দাবি করলেন সুলেমান সিলেটে চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ণ, অতঃপর.. জৈন্তাপুরে সারি-৩ বালুমহাল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন সুনামগঞ্জে নৌকাডুবিতে নি*খোঁ*জ আরও দুজনের লা*শ উদ্ধার হারানো ঐতিহ্য ও সৌন্দর্যে ফিরছে সিলেটের আরেকটি পুকুর সিলেটে বিআরটিএর সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার যুক্তরাজ্যের মা-মেয়ের পর মারা গেল উদ্ধার হওয়া শিশুটিও

বিছনাকান্দি-হাদারপাড়ে ড্রেজারের তাণ্ডবে হুমকিতে পর্যটন, নদী ও জনপদ

বিছনাকান্দি-হাদারপাড়ে ড্রেজারের তাণ্ডবে হুমকিতে পর্যটন, নদী ও জনপদ

স্টাফ রিপোর্টার ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র বিছনাকান্দি এবং সীমান্তবর্তী হাদারপাড় বালু মহালকে ঘিরে চলছে পাথর ও বালু উত্তোলনের নামে ভয়াবহ লুটপাটের অভিযোগ। সরকারি ইজারার শর্ত, পরিবেশ সংরক্ষণ আইন এবং নির্ধারিত সীমানা উপেক্ষা করে দিন-রাত অবাধে ড্রেজার মেশিন ও শত শত ট্রলারের মাধ্যমে পাথর-বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, এ অবৈধ কর্মকাণ্ডে নদীর তলদেশ ধ্বংস হচ্ছে, বাড়ছে নদীভাঙন, ঝুঁকিতে পড়েছে বসতভিটা, কৃষিজমি, বাজার এবং দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন এলাকা বিছনাকান্দির প্রাকৃতিক সৌন্দর্য।

স্থানীয় একাধিক সূত্র জানায়, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহ আলম স্বপন এবং উপজেলা তাতীদলের নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে গড়ে ওঠা একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এ কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, হাদারপাড় বালু মহালের ইজারা নেওয়া হলেও সেই অনুমতির আড়ালে ইজারাবহির্ভূত বিছনাকান্দি সীমান্ত এলাকা, মনরতল বাজারসংলগ্ন নদী এবং সংরক্ষিত বিভিন্ন স্থান থেকেও নির্বিচারে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন ভোর হওয়ার আগেই নদীতে নামে শত শত ট্রলার। একই সঙ্গে একাধিক উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার বা ‘বোমা মেশিন’ দিয়ে নদীর তলদেশ গভীরভাবে কেটে পাথর ও বালু তোলা হয়। এই কার্যক্রম চলে গভীর রাত পর্যন্ত। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীর গতিপথেও পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, নদীর তলদেশ ক্রমাগত গভীর করে কাটার ফলে বিভিন্ন স্থানে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। অনেক কৃষিজমি ইতোমধ্যে ঝুঁকির মুখে পড়েছে। বসতবাড়ি এবং ঐতিহ্যবাহী মনরতল বাজারও হুমকির মুখে রয়েছে। তারা আশঙ্কা করছেন, দ্রুত এই কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত ও মানবিক বিপর্যয় দেখা দিতে পারে।

পর্যটননির্ভর স্থানীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বিছনাকান্দি প্রতিবছর লাখো পর্যটকের পদচারণায় মুখর থাকে। পাহাড়ঘেরা স্বচ্ছ পানির নদী, পাথরের বিস্তীর্ণ স্তর এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি দেশজুড়ে পরিচিত। কিন্তু অবাধ ড্রেজিং ও পাথর উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্টরা।

পরিবেশ সচেতন ব্যক্তিদের মতে, নদীর তলদেশে অনিয়ন্ত্রিত ড্রেজিং অব্যাহত থাকলে শুধু বিছনাকান্দিই নয়, পুরো এলাকার জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হলে মাছসহ জলজ প্রাণীর আবাস ধ্বংস হবে এবং দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর।

অভিযোগ রয়েছে, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এবং সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বে থাকা কয়েকজন সাব-ইন্সপেক্টরকে ‘ম্যানেজ’ করেই সিন্ডিকেটটি নির্বিঘ্নে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, একের পর এক লিখিত ও মৌখিক অভিযোগ, গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হলেও দৃশ্যমান কোনো অভিযান পরিচালিত হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।

অন্যদিকে, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী, সংশ্লিষ্ট প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো অভিযান বা প্রতিরোধমূলক ব্যবস্থা দেখা যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ আলম স্বপন প্রথমে অভিযোগ অস্বীকার করেন। পরে তিনি বলেন, “আব্দুল মান্নান ইজারা নিয়েছেন। বালু মহালের নির্ধারিত সীমানার ভেতরেই বালু উত্তোলন করা হচ্ছে। সীমানার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, অবিলম্বে অবৈধ ড্রেজার মেশিন জব্দ, ইজারার শর্ত লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত, ইজারাবহির্ভূত এলাকায় পাথর ও বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিছনাকান্দির পরিবেশ, নদী, কৃষিজমি এবং পর্যটন এলাকা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

তাদের ভাষ্য, সময়মতো কার্যকর ব্যবস্থা না নিলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই পর্যটনকেন্দ্র এবং সীমান্তঘেঁষা নদীভিত্তিক প্রাকৃতিক পরিবেশ অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com