শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক :::রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার (৬ আগস্ট)। ৪২ বছর আগে এই দিনটিতে তিনি জনমানবের কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

দিনটি উপলক্ষ্যে সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পন, মাজার প্রাঙ্গনে তাঁর রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কুরআন খতম, কুরআন খানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তার প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে।

বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তার উদ্যোগ স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আযানের শব্দ পৌঁছে যায় তাঁর সমাধি স্থানে সেই মসজিদের মিনার হতে যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন সকল নৌবাহিনীর সদস্যদের জন্য।

৬ আগষ্ট উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকালে মাজারে পুস্পস্তবক অর্পন। দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ যোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে প্রয়াত নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর সকল সদস্যবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন।

দিনটি উপলক্ষ্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন “মাহবুব ভবন” এ কুরআন খতম, কুরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্খীদের দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।

এই দিনটি উপলক্ষো ছিন্নমূল শিশু কিশোরদের জন্য প্রতিষ্ঠান সুরভি’ তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারী বেগম মাহবুব আলী খান ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। বেগম মাহবুব আলী খান স্মরণ করেন যে তাঁর শ্রদ্ধেয় স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না। রিয়ার এ্যাডমিরাল এম এ খানের পরম শ্রদ্ধেয় মাতা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়ত পরবর্তীতে তাঁকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে।

এই উপলক্ষ্যে ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। জামিয়া কুরবানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ। জামিয়া কুরবানিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভাষনটেক ক্যান্টনমেন্ট। সনমানদি খানবাড়ি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

ঢাকাস্থ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছেঃ ১) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ২) বায়তুল আমান জামে মসজিদ, ধানমন্ডি, ৩) তাকওয়া জামে মসজিদ, ৪। ঈদগাহ জামে মসজিদ, ৫) আজিমপুর দায়রা শরিফ জামে মসজিদ, ৬) মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, ৭) বায়তুল মামুর জামে মসজিদ, ৮) সোবাহানবাগ জামে মসজিদ, ৯) বায়তুল আক্সা জামে মসজিদ, ১০) ডরমেটরী জামে মসজিদ, ১১) হাইকোট মাজার মসজিদ। ১২) বাইতুল মোয়াল্লা জামে মসজিদ, ভাসানটেক, মিরপুর ১৩) বাইতুল কুরবান জামে মসজিদ, ১৪) বাইতুল মামুর জামে মসজিদ, ১৫। বাইতুল মুমিন জামে মসজিদ ১৬) বাইতুল আমান কেন্দ্রিয় জামে মসজিদ, ১৭) হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ ১৮) বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, ১৯) বাইতুল জান্নাহ মাদানী জামে মসজিদ ২০) বাইতুল কারিম জামে মসজিদ, ২১) বাইতুল মুমিন জামে মসজিদ। ২২) বাউনিয়াবাদ বাজার জামে মসজিদ।

সিলেটের বিরাহিমপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তোবারক বিতরণ করা হবে। তাছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা কলাবাগান সিলেটে পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হবে। তাছাড়া জামেয়া ইসলামিয়, মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে। সিলাম, দক্ষিণ সুরমা, সিলেট।

এ ছাড়া আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রাঃ) ও হযরত শাহপরান (রাঃ) দরগা মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ।

বৃহত্তর সিলেটবাসির উদ্যোগে হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে বাদ যোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং দক্ষিণ সুরমা বিএনপির উদ্যোগে কদমতলী জামে মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল ও শিরনির বিতরণ।

বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল এবং ফেঞ্চুগঞ্জ বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে ৬ই আগষ্ট মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর মিলাদ ও কুরআন খানি অনুষ্ঠিত হবে। এছাড়া গাবতলী লাঠিগঞ্জ অন্ধ এতিম খানায় বাদ জোহর কুরআন খানি ও দোয়া মাহফিল এর আয়োজন করা হবে।
জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামাল (রাঃ) এর মাজারে এই দিনটি উপলক্ষ্যে মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ তোয়াফ দোয়া ও মদীনা শরীফে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। পবিত্র ওমরাহ পালনকালে তাঁর সৌভাগ্য হয়েছিল পবিত্র কা’ বা ঘর ধোওয়ার সেটি নিশ্চয়ই ছিল ‘পরম করুনাময় আল্লাহতালার অসীম রহমতের নিদর্শন। সেই পবিত্র কা’ বা ঘর ধোওয়ার বস্তুটি আজও সুরক্ষিত আছে- তাঁর স্মৃতিবিজড়িত বহু জিনিসের মাঝে।

এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাজ্যের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই যুক্তরাজ্যেই রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তরুন, মেধাবী নৌ অফিসার হিসেবে উচ্চতর ট্রেনিং নেন এবং সমস্ত কমনওয়েলথ দেশসমুহের অংশগ্রহণকারী অফিসার সমূহের মধ্যে কৃতিত্ব অর্জন করেন ও মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ এর পক্ষ থেকে পুরস্কৃত হন। যুক্তরাজ্যে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে সকাল ১০টা থেকে কুরআন খতম, বাদ জোহর দোয়া মাহফিল। বিকাল ৬ টায় রিজেন্ট লেক হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এই দিনটি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রেও কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ভার্জিনিয়ার দারুল হিকমাহ্ ইসলামী সেন্টার ওয়াশিংটনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউ ইয়ার্কের জ্যাকসন হাইটস এ ইসলামী সেন্টারেও দোয়া মাহফিল আয়োজন করা হবে। তাহাছাড়া ফ্লোরিডার ওয়েষ্ট পাম বিচ এ বাংলাদেশী কমিউনিটি মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ায় রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষো দিনব্যাপী কুরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা গুলির মধ্যে রয়েছে মাদ্রাস্য দাতো কেরামাত কুয়ালালামপুর, মাদ্রাসা তাহফিজ আমপাংজায়া, আমপাং তাহফিজ আল-মুসতাকিম রাওয়াং, সুরাউ আন-নূর জুরু মাকরজ, মাদ্রাসা পর্তুবুহান রুমাহ্যমাল ছাহয়া তেংকু আমপাং রহিমা মাসজিদ আল হিদায়া, তামান কসুকুন, আসাস জায়া, পেনাং, মাসজিদ আল হিদায়া, অমান সুকুন, আসাস জায়া, বুকিত মারতাজাম, পেনাং মালয়েশিয়া। তাছাড়াও মাদ্রাসা তাহফিজ দারুল আকসা, পেনাং মালয়েশিয়া। সন্ধ্যায় মরহুমের কর্মময়জীবন সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বুকিত বিনতাং বাংলাদেশ মসজিদ, কুয়ালালামপুর। তাহাছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে দোয়ার আয়োজন করা হবে।

চিন-এর সাহাবি মসজিদ ইউডি পার্ক গুয়াংজু সিটি, দক্ষিণ কোরিয়ার সিউলে পুশ্চেন সংউরি মসজিদ, সিঙ্গাপুরে আংগুলিয়া জামে মসজিদ, এবং মালদ্বীপের সালমান মসজিদ সহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।

রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত মিউজিয়ামে প্রয়াতের অসাধারন কর্মজীবনের স্মৃতিবিজড়িত বস্তুসমূহ প্রদর্শিত আছে।

কার্ডিওভাসকুলার রিসার্চ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজ সেবার উদ্দেশ্যে স্থাপিত হবে রিয়ার এ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাষ্ট এবং জনগনের মাঝে হৃদরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও এর চিকিৎসা প্রদানে ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ কার্ডিওলজি এন্ড রিসার্চ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে তাঁর জন্মভূমি সিলেটে। দুঃস্থ, অসহায় রোগীদেরকে এই প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা প্রদানেরও উদ্যোগ নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com