শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
প্রেমের পরিণতি ট্রিপল মার্ডার, সিলেটে গ্রেপ্তার বাবুল

প্রেমের পরিণতি ট্রিপল মার্ডার, সিলেটে গ্রেপ্তার বাবুল

পারভেজ আহমদ :::সিলেট নগরীর রায়নগরে একই বাসায় স্বামী-স্ত্রী ও এক গৃহপরিচারিকাকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন বাবুল মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল একাই তিনজনকে হত্যার কথা স্বীকার করেছেন। মাত্র ১০ মিনিটের মধ্যে একে একে তিনজনকে হত্যা করে পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্যও দিয়েছে সে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

পুলিশ কমিশনার জানান, প্রযুক্তিগত সহায়তা এবং ঘটনাস্থলের পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে বিকেল ৩টার দিকে বাবুল মিয়াকে রায়নগর এলাকা থেকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা ২৫ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিটের মধ্যে মাত্র ১০ মিনিটে তিনজনকে হত্যা করা হয়।

প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাসায় প্রবেশ

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, নিহত গৃহপরিচারিকা তাহমিনার সঙ্গে প্রায় ১৫ থেকে ২০ দিন আগে বাবুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বাবুল পেশায় কসাই। পাশাপাশি মাঝেমধ্যে রংমিস্ত্রির কাজও করতেন। ওই বাসায় আগে কাজ করার সুবাদে বাসার মালিক ও পরিবারের সদস্যদের সঙ্গে তার পরিচয় ছিল।

পুলিশের ভাষ্য, বুধবার সকালে বাবুল ওই বাসায় গিয়ে দরজায় নক করেন। গৃহপরিচারিকা তাহমিনা দরজা খুলে তাকে ভেতরে নিয়ে যান। এরপর একটি কক্ষে দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাবুল সঙ্গে থাকা ছুরি দিয়ে তাহমিনাকে আঘাত করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে পুলিশ।

চিৎকার শুনে এগিয়ে এসে হামলার শিকার গৃহকর্ত্রী
তাহমিনার চিৎকার শুনে গৃহকর্ত্রী সুরাইয়া বেগম এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয় বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি বুঝতে পেরে গৃহকর্তা আব্দুস সাত্তার বাধা দেওয়ার চেষ্টা করেন।
এ সময় বাবুলের সঙ্গে তাঁর ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আব্দুস সাত্তারকেও কুপিয়ে হত্যা করা হয় বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

অর্থাৎ, পুলিশের ভাষ্য অনুযায়ী, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একই বাসার ভেতরেই প্রাণ হারান গৃহপরিচারিকা তাহমিনা, গৃহকর্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্তা আব্দুস সাত্তার।

বারান্দা দিয়ে পালিয়ে যায় বাবুল

তিনজনকে হত্যার পর বাবুল বাসার বারান্দা দিয়ে নিচে নেমে পালিয়ে যায় বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। পরে প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় রায়নগর এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষ দল।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের পর দ্রুত এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলেও প্রযুক্তিগত নজরদারির কারণে বাবুলকে বেশিক্ষণ আত্মগোপনে থাকতে পারেনি।

হত্যার অস্ত্র উদ্ধারে অভিযান

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, বাবুলের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

মিতালী ১১১ নম্বর বাসার পাশের ঝোপঝাড়ে পুলিশ সদস্যরা তল্লাশি চালাচ্ছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা গেলে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

মরদেহ মর্গে, মামলা দায়েরের প্রস্তুতি

হত্যাকাণ্ডে নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল একাই হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ, পূর্বপরিকল্পনা ছিল কি না এবং ঘটনার পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না এসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

রায়নগরের একই বাসায় একসঙ্গে তিনজনের হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের সৃষ্টি হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত এখন আরও গভীরভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com