শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
মাদক ও জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির চলতি মাসে ফের যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী চুক্তির মেয়াদ শেষ হলেও সিসিকের একলিম আবদীন এখনো বহাল তবিয়তে রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা হয়েছে ৩টি : ইসি সচিব সুগন্ধি চালের অনুমোদিত রপ্তানি কোটা কমানোর উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয়ের পিএসজি থামছেই না — টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জয় চেলসি এনজো ফের্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে ম্যান সিটিকে চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিয়েছে সিলেটে ট্রিপল মার্ডার: ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, উদ্ধার ছুরি নেদারল্যান্ডসের নতুন কোচ কিংবদন্তি জাভি হার্নান্দেজ প্রেমের পরিণতি ট্রিপল মার্ডার, সিলেটে গ্রেপ্তার বাবুল ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১০ জন বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত কৃষকের চাহিদা অনুযায়ী সেচ ও বীজ ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ বিএডিসি চেয়ারম্যানের ২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫ শক্তিশালী অস্ট্রেলিয়াকে সামলাতে কোন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ কালো ধোঁয়া নির্গমন ৯১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা পুলিশের ডিপিডিসির ৭ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি সিলেটে ট্রিপল মার্ডার : স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা খুন দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনার ‘ছাঁটাই মিশনে’ ৬ তারকা মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ইরফান শুক্কুরকে অধিনায়ক করে অস্ট্রেলিয়া সফরের এইচপি দল ঘোষণা বিসিবির বিসিবির লেভেল-২ কোচিং কোর্সে উত্তীর্ণ মাত্র ৮, ফেল ২৪ ১০ ঘণ্টার ব্যবধানে দেশের ইতিহাসে লোডশেডিংয়ের নতুন রেকর্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

সিলেটে ট্রিপল মার্ডার: ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, উদ্ধার ছুরি

সিলেটে ট্রিপল মার্ডার: ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, উদ্ধার ছুরি

পারভেজ আহমদ ::: সিলেট নগরীর রায়নগরে একই বাসায় স্বামী-স্ত্রী ও গৃহকর্মীকে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো থানায় মামলা দায়ের হয়নি। তবে ঘটনাস্থলের পাশের একটি খালি জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রায়নগর এলাকার মিতালি ১৩১ নম্বর বাসা সংলগ্ন খালি জায়গা থেকে ছুরিটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তিনজনকে হত্যার পর ঘাতক ছুরিটি সেখানে ফেলে রেখে যেতে পারে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের সদস্যরা সবাই প্রবাসে থাকায় তারা দেশে ফেরার পথে রয়েছেন। পরিবারের সদস্যরা দেশে পৌঁছানোর পর তাদের সঙ্গে আলোচনা করে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে, এ ঘটনায় আটক বাবুল মিয়াকে মামলা দায়েরের পর আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। পুলিশ বলছে, মামলার পর তাকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

হত্যাকাণ্ডের পর থেকেই রায়নগরের ওই বাসা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। ভয়াবহ এই হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ও অস্বস্তি বিরাজ করছে।

এদিকে ট্রিপল মার্ডারের প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরের চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত হত্যার রহস্য উদঘাটন এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
পুলিশ বলছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে কী কারণ ছিল, কারা জড়িত এবং ঘটনার সঙ্গে আর কেউ সম্পৃক্ত কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা দেশে ফেরার পর মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হবে। আটক বাবুলকে মামলা দায়েরের পর আদালতে তোলার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com