বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটে স্লিপার বাসে অভিযান, বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা রদ্রিকে পেতে তৃতীয় দফায় প্রস্তাব দিচ্ছে বার্সেলোনা, বাড়ছে দর কষাকষির তীব্রতা কুটি রোমেরো আটলেটিকো মাদ্রিদে বাংলাদেশ প্রেসক্লাব, ফ্রান্সের কমিটি গঠন: সভাপতি শাহ সুহেল, সাধারণ সম্পাদক আশিক উল্লাস, মাদক ও জুয়া নির্মূলে কঠোর পদক্ষেপের সুপারিশ সংসদীয় কমিটির চলতি মাসে ফের যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী চুক্তির মেয়াদ শেষ হলেও সিসিকের একলিম আবদীন এখনো বহাল তবিয়তে রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা হয়েছে ৩টি : ইসি সচিব সুগন্ধি চালের অনুমোদিত রপ্তানি কোটা কমানোর উদ্যোগ বাণিজ্য মন্ত্রণালয়ের পিএসজি থামছেই না — টানা দ্বিতীয়বার উয়েফা সুপার কাপ জয় চেলসি এনজো ফের্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে ম্যান সিটিকে চূড়ান্ত ডেডলাইন বেঁধে দিয়েছে সিলেটে ট্রিপল মার্ডার: ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি, উদ্ধার ছুরি নেদারল্যান্ডসের নতুন কোচ কিংবদন্তি জাভি হার্নান্দেজ প্রেমের পরিণতি ট্রিপল মার্ডার, সিলেটে গ্রেপ্তার বাবুল ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১০ জন বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত কৃষকের চাহিদা অনুযায়ী সেচ ও বীজ ব্যবস্থাপনা জোরদারের নির্দেশ বিএডিসি চেয়ারম্যানের ২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫ শক্তিশালী অস্ট্রেলিয়াকে সামলাতে কোন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ কালো ধোঁয়া নির্গমন ৯১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা পুলিশের ডিপিডিসির ৭ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান জব্দ করেছে বিজিবি সিলেটে ট্রিপল মার্ডার : স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকা খুন দলবদলের শেষ মুহূর্তে বার্সেলোনার ‘ছাঁটাই মিশনে’ ৬ তারকা মহাখালীতে নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ৪ মুস্তাফিজকে রেখে দিল দুবাই ক্যাপিটালস, বাদ সাকিব-তাসকিন বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

সিলেটে স্লিপার বাসে অভিযান, বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেটে স্লিপার বাসে অভিযান, বেঙ্গলসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পারভেজ আহমদ ::: সিলেটে অননুমোদিত স্লিপার বাসের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করে স্লিপার বাস পরিচালনার দায়ে পাঁচটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) সিলেট নগরের হুমায়ুন চত্বরের স্লিপার বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

 

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ এবং বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুর রশিদের নেতৃত্বে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।

 

অভিযানে লন্ডন এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, প্যারাডাইস এক্সপ্রেস, ইম্পেরিয়াল এক্সপ্রেস ও বেঙ্গল পরিবহনকে সরকারি নির্দেশনা অমান্য করে স্লিপার বাস পরিচালনার অপরাধে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

জেলা প্রশাসন জানায়, বিআরটিএ সদর কার্যালয় ও সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সড়ক ও মহাসড়কে চলাচলরত অননুমোদিত স্লিপার বাসসহ আইন লঙ্ঘনকারী মোটরযানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

 

প্রশাসন জানিয়েছে, অননুমোদিত স্লিপার বাসের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com