মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ জৈন্তাপুরে নিজপাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি কানাইঘাটে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫, থানায় পাল্টাপাল্টি অভিযোগ উরফি জাভেদের জন্য ২০২৬ সাল যেন প্রত্যাখ্যানের বছর নিষেধাজ্ঞা কাগজে, মহাসড়কে দাপট ত্রি-হুইলারের মালয়েশিয়ার ২৫ এজেন্সির তালিকা নিয়ে আপত্তি বায়রার একাংশের শ্রীমঙ্গলে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গ্যাস সংকটের মূল বাধা কার্গো পর্যটক টানছে রাতারগুলের চেয়ে বড় ও অন্যরকম সুন্দর এক জলাবন ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যালে বসছে এআই ক্যামেরা ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ অর্থবছরের সময়সীমা এপ্রিল-মার্চ করতে কমিটি গঠন তৃতীয় বিয়ের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী প্রভা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ভালোবাসার আত্মোপলব্ধিতে সামিয়া অথৈ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি মার্কিন কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের বিদ্যুৎ ও জ্বালানি সংকটে বাড়তে পারে ওষুধের দাম ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা, কমল তেলের দাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত স্বাস্থ্যসেবা পেতে ভোগান্তি বাড়ছে গাজাবাসীর ‘একটি দলের নেতাদের মক্কায় হোটেল কেনার হিড়িক পড়েছে’ হবিগঞ্জে ৪শ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ সিলেটে কিশোরী ধ র্ষ ণ, যুবক গ্রে ফ তা র সিলেটে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খু*ন: পিতার মৃ*ত্যু*দ*ণ্ড র‍্যাব-পুলিশ দেখে পালাচ্ছিলেন মান্নান জৈন্তাপুরে রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান তামাবিল মহাসড়কে গেইটলক বাসের ধাক্কায় পর্যটক কিশোরী নিহত, আহত ১
সিলেটে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খু*ন: পিতার মৃ*ত্যু*দ*ণ্ড

সিলেটে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খু*ন: পিতার মৃ*ত্যু*দ*ণ্ড

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় প্রতিপক্ষকে জমিজমা সংক্রান্ত বিরোধে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে নির্মমভাবে হত্যার দায়ে এক পাষণ্ড পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।
সোমবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালত এই রায় প্রদান করেন।

 

মামলার বিবরণ থেকে জানা যায়,  ১০ ফেব্রুয়ারি, ২০১৪ (রাত আনুমানিক ৩টা) দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে। নিহত শিশু  রুনা বেগম সাড়ে ৩ বছর বয়সী। মামলার বাদী নেকজান বিবি (নিহতের মা ও আসামি শরীফ আলীর স্ত্রী)।  আসামির সাথে তার চাচাতো ভাইদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল ও আইনি ঝামেলায় ফেলতে শরীফ আলী নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় থাকা নিজের সাড়ে তিন বছরের শিশু কন্যাকে দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেন। পরবর্তীতে এই পৈশাচিক হত্যাকাণ্ডের দায় সালেক মিয়া নামের এক ব্যক্তির ওপর চাপানোর চেষ্টা করেন তিনি।
লোমহর্ষক এই ঘটনার আসল সত্যতা টের পেয়ে যান ঘাতক শরীফ আলীর স্ত্রী নেকজান বিবি। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে আদালতের শরণাপন্ন হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামি শরীফ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।

আদালতে দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে বিচারক দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্ত পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট তোফায়েল আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে—একটি শিশুকন্যা সন্তান বাবার কাছে রাজকন্যাসম। কিন্তু আসামি কেবল জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সেই কোমলমতি সন্তানকেই নিষ্ঠুরভাবে হত্যা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com