শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
হবিগঞ্জে ৪শ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ

হবিগঞ্জে ৪শ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ

জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি’র প্রচেষ্টায় হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় প্রায় ৪শ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ পৌরসভায় ১৮০ কোটি টাকা এবং হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় ২শ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়।
নতুন এই উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, বাজার ব্যবস্থাপনা ও নাগরিক সুবিধায় ব্যাপক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে হুইপ জি কে গউছের উদ্যোগ ও প্রচেষ্টায় এত বড় উন্নয়ন পরিকল্পনা গ্রহণকে হবিগঞ্জবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় হবিগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এসব উন্নয়ন গ্রকল্প গ্রহণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- হুইপের পিএস আমিন আল পারভেজ, হবিগঞ্জ পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আবু জাহের, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম, হবিগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা জাবেদ ইকবাল চৌধুরী এবং সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।

সভায় হবিগঞ্জ পৌরসভার উন্নয়নে প্রায় ১৮০ কোটি টাকার গ্রকল্প গ্রহণ করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে- চৌধুরী বাজারে কিচেন মার্কেট নির্মাণ, সিনেমা হল বাজারে কিচেন মার্কেট নির্মাণ, পুরাতন পৌরসভা সড়কে অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণ, ট্রাক টার্মিনাল স্থাপন এবং শহরের ড্রেন, কালভার্ট ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন। এছাড়া হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলায় প্রায় ২শ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ব্রিজ-কালভার্ট, অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট উন্নয়নের প্রকল্প গ্রহণ করা হয়েছে।

 

পরামর্শ সভায় হুইপ জি কে গউছ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে পরিকল্পিত ও টেকসই প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, উন্নয়নের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে এবং দীর্ঘমেয়াদে এলাকার যোগাযোগ ও নাগরিক সুবিধার উন্নতি হয়- সে বিষয়টি বিবেচনায় রেখেই প্রকল্পগুলো গ্রহণ করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে হবিগঞ্জ পৌরসভার চেহারা বদলে যাওয়ার পাশাপাশি সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

 

হুইপ জি কে গউছের নেতৃত্বে হবিগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় চলমান উন্নয়নের ধারায় প্রায় ৪শ কোটি টাকার নতুন পরিকল্পনা একটি বড় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com