শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ প্রেমিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নারী আটক অভ্র প্রকাশনে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী : বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাকুয়ারপারে বর্ণাঢ্য র‌্যালি মঙ্গলবার সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটানোর অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট সিলেট-ছাতক রেলপথে ধীরগতির সংস্কারকাজ:ট্রেন চলবে কবে? নেপালে ভূমিধস-বন্যায় ক্ষতিগ্রস্তদের যেসব সহায়তা দেবে বাংলাদেশ সিলেটে উদ্ধার হওয়া লা/শটি কার? টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু সড়কের উন্নয়নকাজে ‘বাঁধা’ অভিযোগ, সেই ৯০টি গাছ কাটা হচ্ছে ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‌্যালী জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশে আসছে নেপালের বন্যার পানি, জানানো হলো গতিপথ হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি সৌদি আরব থেকে ফিরল ৯ বাংলাদেশির মরদেহ জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা সরকারি মদন মোহন কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পীরের বাজারের গরু, মাতুরতল হাটের রশিদ! বিশ্বনাথে শান্তি সম্প্রীতি বজায় রাখতে ছাত্র-শিক্ষকের করনীয় শীর্ষক মতবিনিময় সভা কানাইঘাটের সাতবাঁক ইউপি জাসাসের কমিটি অনুমোদন পালমারের জাদুতে চেলসির জয়, আলোনসোর শুভসূচনা ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ‘আওয়ামী লীগ বা বিরোধী দল, সবার মানবাধিকার নিশ্চিত করবে সরকার’ কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর মজুদের ৩ মিল অকেজো, ট্রাক্টরসহ পাথর জব্দ চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউপি, বন্ধ নাগরিক সেবা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
অভ্র প্রকাশনে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী : বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে

অভ্র প্রকাশনে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী : বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে


বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বলেছেন, মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আর জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো বই। বই মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে, বিবেককে জাগ্রত করে এবং তাকে সত্য, সুন্দর ও কল্যাণের পথে এগিয়ে নিয়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় অভ্র প্রকাশন আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের জিন্দাবাজারস্থ নেহার মার্কেটের দ্বিতীয় তলায় অভ্র সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তাঁর জীবনসঙ্গীনি সাজেদা বেগম উপস্থিত ছিলেন।
বিচারপতি খিজির আহমেদ চৌধুরী লেখাপড়ার পাশাপাশি মননশীল ও সৃজনশীল গ্রন্থ পাঠের অভ্যাস গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, বই কেবল তথ্য ও জ্ঞান দেয় না, মানুষের সঙ্গে মানুষের, অতীতের সঙ্গে বর্তমানের এবং একটি প্রজন্মের সঙ্গে আরেকটি প্রজন্মের সেতুবন্ধন তৈরি করে। একটি ভালো বই নীরবে একজন মানুষের চিন্তা ও জীবনবোধে পরিবর্তন আনতে পারে। বই পাঠের মধ্য দিয়ে মানুষ অন্যের জীবন, অনুভূতি ও অভিজ্ঞতাকে জানতে শেখে; ফলে তার মধ্যে সহমর্মিতা, সহনশীলতা ও মানবিক বোধ তৈরি হয়।
তিনি বলেন, প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের সময়ে বই পড়ার অভ্যাস নানা কারণে কমে যাচ্ছে। অথচ একটি আলোকিত ও সংস্কৃতিমনস্ক সমাজ বিনির্মাণে বইয়ের প্রয়োজন আরও বেড়েছে। শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে শুধু পরীক্ষামুখী শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তাদের হাতে ভালো বই তুলে দিতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বই পড়ার প্রতি তরুণদের আগ্রহ সৃষ্টি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও শৈশব কৈশরের অনেক স্মৃতিচারণ করেন তিনি। এই শহর থেকে আইনের পথের অভিযাত্রার কথাও উঠে আসে তাঁর বক্তব্যে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, কবি, অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিনিওয়র আইনজীবী দয়াল চন্দ্র দাশ, লেখক ও রবীন্দ্রগবেষক মিহিরকান্তি চৌধুরী, অধ্যাপক ও লেখক স্বপন নাথ, আইনজীবী ও লেখক বিধুভূষন ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক হিমাংশু রঞ্জন দাশ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান লেখক প্রণবকান্তি দেব, লেখক রণদীপম বসু, অনলাইন সিলেট-এর সম্পাদক আবদুল হক মামুন প্রমুখ।
অনুষ্ঠানে অভ্র প্রকাশনের প্রধান নির্বাহী ও গবেষক অপূর্ব শর্মা প্রধান অতিথিসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাতে বই তুলে দেন লেখকরা।

প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com