রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৮২১৩ ঘনফুট বালু জব্দ। ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু আর কোনো গুম নয়, নিরপেক্ষ তদন্ত চাই : রুহুল কবির রিজভী শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি শুটিং শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা আইনি জটিলতায় সেলেনা গোমেজ মুসলিম বিশ্বের প্রকৃত শত্রুদের মোকাবিলা করার আহ্বান মোজতবা খামেনির ভারতে প্রসবের আগে নারীর আর্তনাদ : ‘ওরা আমাকে মেরে ফেলবে’, পরে মা-শিশুর মৃত্যু নেপালে বন্যার পর পুনর্গঠনে ব্যয় হতে পারে ‘কয়েক বিলিয়ন ডলার’ গোয়াইনঘাট সীমান্তে ‘আদম ব্যবসায়ী’ কাউসার মিয়া গ্রেপ্তার কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক ম*দ খেয়ে দুই যুবককে ডাকলেন সিলেটের সেই তরুণী বড়লেখায় মজুরি বাড়ানোসহ ৫ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ রাজনগরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃ ত্যু হবিগঞ্জে ভাই কেড়ে নিলেন বোনের প্রাণ স ন্ত্রা স দমনে সিলেটসহ দেশে শুরু হচ্ছে একযোগে অভিযান ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৮ কর্মকর্তা বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব ঢাকায় গ্রেপ্তার ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন তিন বছরে ৮ বার নোটিশ করেও পার্কিং উদ্ধার করতে পারছে না সিসিক হবিগঞ্জে চা বাগানে নারী শ্রমিককে ধ/র্ষ/ণে/র অভিযোগ সিলেটে হচ্ছে আরও একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রংপুরে ৪ হত্যা : বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ
মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন

মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমকালো গ্র্যান্ড ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়েছে।

 

রবিবার (৩০ আগস্ট) বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে, টানটান উত্তেজনার মধ্য দিয়ে এই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। মাঠে দর্শক ঠাসা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। সেখানে ১০ম শ্রেণিকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ৮ম শ্রেণি ফুটবল একাদশ।

 

খেলা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন ও যুবনেতা কুরবান আলীর যৌথ পরিচালনায় জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল আলিম।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী ও সমাজসেবক মোঃ আব্দুস শহিদ এবং বিশিষ্ট সমাজসেবক মোঃ রমজান আলী।

 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, জাফলং বল্লাঘাট পাথর শ্রমিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, সূর্যতরুণ সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি মহরম গাজী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ইসমাইল হোসেন, মহসিন মিয়া, আমির হোসেন এবং বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি মাজেদা সরকার প্রমুখ।

 

পুরস্কার বিতরণী পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী ও বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com