শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ঢাকায় লক্কড়-ঝক্কড় বাস বন্ধে কঠোর হচ্ছে ট্রাফিক পুলিশ
সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড়

সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড়

Oplus_131072

পারভেজ আহমদ :::সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। সেবা প্রদানে দীর্ঘসূত্রিতা, গালিগালাজের পাশাপাশি এবার প্রবাসী বাংলাদেশিকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা চড় মেরেছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে সেবাপ্রত্যাশীদের মধ্যে। 

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে এ ঘটনা ঘটে।পর্তুগাল থেকে দেশে ফিরে মঙ্গলবার জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা নিতে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে যান জকিগঞ্জ উপজেলার প্রবাসী। তার অভিযোগ, কাঙ্ক্ষিত সেবা না দিয়ে খোদ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন তাকে চড় মারেন। ঘটনার পর বিষয়টি নিয়ে অফিসে উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

 

ভুক্তভোগীর অভিযোগ, সরকারি একটি দফতরে নাগরিক সেবা নিতে গিয়ে একজন কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়। তার দাবি, বিষয়টি শুধু ব্যক্তিগত লাঞ্ছনার নয়, সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কর্মকর্তাদের আচরণ ও জবাবদিহির প্রশ্নও এর সঙ্গে জড়িত।

 

সেবাপ্রত্যাশীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এ অফিসে সেবা নিতে এসে নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছেন তারা। প্রয়োজনীয় সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা, একাধিকবার অফিসে আসা এবং কর্মকর্তাদের দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ কেউ গালিগালাজের শিকার হয়েছেন বলেও দাবি করেছেন।

 

মঙ্গলবারের ঘটনার বিষয়ে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন এটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দেন তিনি।

 

তবে সেবাপ্রত্যাশীদের প্রশ্ন, একজন সরকারি কর্মকর্তার হাতে একজন নাগরিক লাঞ্ছিত হওয়ার অভিযোগকে শুধু ভুল বোঝাবুঝি হিসেবে দেখার সুযোগ আছে কি না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

সাধারণ মানুষের ভোটার নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব যে প্রতিষ্ঠানের, সেই অফিসেই যদি সেবাপ্রত্যাশীরা হয়রানি ও অপমানের শিকার হন, তাহলে সরকারি সেবার মান ও জবাবদিহি নিয়েও প্রশ্ন ওঠে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com