রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটে কিশোর গ্যাং দমনে সাফল্য, সীমান্তে চোরাচালানের ‘অদৃশ্য নেটওয়ার্ক’ নিয়ে প্রশ্ন কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ঘাতক বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত এড. আব্দুল্লাহ আল হেলাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হওয়ায় সংবর্ধিত কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন কানাইঘাটের সাতবাঁকে জাসাসের অভিষেক অনুষ্টান সম্পন্ন বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা অনুষ্ঠিত সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জৈন্তাপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন, বাল্কহেড আটক বিশ্বনাথে ১৪৪ ধারা জারি! স্ত্রীকে ৪ লাখ টাকায় ভারতে পাচারের চেষ্টা: জাফলংয়ে স্বামীসহ ৪ মানব পাচারকারী গ্রেফতার সিলেটে ট্রেনের টিকেট মুহূর্তেই হাওয়া ! জনস্বার্থে মামলা দায়ের : তদন্তে পিবিআই সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আদালতের স্ব উদ্যোগে মামলা সরকারি পদবী ভাঙিয়ে টাকা আত্মসাত : ভূক্তভোগীদের অবস্থান কর্মসূচি পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট মোবারক হোসেন বিআরটিএর স্ক্র্যাপ ভেহিকেল ভেন্ডার নির্বাচনে পুনঃবিজ্ঞপ্তি, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত কানাইঘাটের দিঘীরপাড় ইউপি জাসাসের অভিষেক অনুষ্টিত কোম্পানীগঞ্জে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচার অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ভারতের মাটিতে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে তোলপাড় নিয়ম ভেঙে ঘোরাঘুরি, শাস্তির মুখে ৩ ক্রিকেটার অসুস্থতা পেরিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি
সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন

সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন

সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: সিলেট জেলা দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা কৃতী সন্তান এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন।

 

 

সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা নিয়োগসংক্রান্ত আদেশে তাহাদেরকে সিলেট দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নে দক্ষিণ রাজনগর গ্রামের হাজী মোঃ ওয়াজ কুরুনী ও দেলোয়ারা বেগমের ছেলে এড. মোঃ আব্দুল্লাহ আল হেলাল। এড. আলা উদ্দিন একই উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের দলইরগাঁও গ্রামের মরহুম আব্দুন নূর ও মোছাম্মত রঙ্গুমা’র ছেলে। রাজনৈতিক, দিকদর্শন ও চিন্তা চেতনা থেকে উভয়েই মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমর্থক ও ত্যাগী কর্মী।

 

এড. আব্দুল্লাহ আল হেলাল,দপ্তর সম্পাদক-কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি। সদস্য সচিব-স্বেচ্ছাসেবক দল কোম্পানীগঞ্জ উপজেলা।সাবেক যুগ্ম সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল। সাবেক সহ সম্পাদক ও সহকারী নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতি। সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা।পরিচালক শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল।

 

এড. আলা উদ্দিন আহবায়ক-কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কমিটি। সদস্য-জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট। প্রতিষ্ঠাতা-আলোর দিশারী কিন্ডারগার্টেন স্কুল দলইরগাঁও। আইন পেশায় দায়িত্ব পালনের পাশাপাশি নতুন দায়িত্বে তাহারা রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা ও আদালতের আইনগত কার্যক্রমে ভূমিকা রাখবেন।

 

এপিপি (APP) হিসেবে দু’জনেই রাষ্ট্রপক্ষের আইনজীবীর দায়িত্ব পালন করবেন।এড. আব্দুল্লাহ আল হেলাল তার এ নিয়োগদানে মহান আল্লাহপাকের শুকরিয়া আদায় করে বলেন মাটি ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই সকলের দোয়া কামনা করি। অপর এড. আলা উদ্দিন বলেন এ সাফল্যে আমি আনন্দিত, উচ্ছ্বসিত পাশাপাশি গণমানুষের আইনী সেবা দিতে পারি সে জন্য আমি সকলের দোয়া কামনা করি।

 

নতুন দায়িত্বে এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন,আইন ও ন্যায় বিচারের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com