কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: কোম্পানীগঞ্জের ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশিষ্ট সমাজসেবক ও পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ছবুর হোসেন তালুকদার সম্ভাব্য ইউপি সদস্য পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী।
মো. ছবুর হোসেন তালুকদার,বিগত দিনে আওয়ামীলীগ সরকারের আমলে রাজনৈতিক ও পুলিশী হামলা ভয়েভীত না হয়ে মিছিল মিটিংয়ে উপস্থিত ছিলেন।
এলাকায় জাতীয়তাবাদী দলের দুঃসময়ে ত্যাগী কর্মী হিসেবে পরিচিতি রয়েছে তার। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসী ভোটারদের উৎসাহ অনুপ্রেরণায় মো. ছবুর হোসেন তালুকদার ৭ নং ওয়ার্ডের জনগণের সাথে মতবিনিময় ও দোয়া সমর্থন আদায়ের গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি রাজনগর (নতুন বস্তির) মৃত ধন মিয়ার ছেলে। পাশাপাশি রাজনগর (নতুন বস্তি) জামে মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইউপি সদস্য পদপ্রার্থী মো. ছবুর হোসেন তালুকদার বলেন, ইনশাআল্লাহ বিএনপি যদি আমাকে দলীয় মনোনয়ন দেয় আমি শতভাগ আশাবাদী ৭নং ওয়ার্ডবাসী আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে আমিও তাহাদের সেবা করতে চাই।