কানাইঘাট প্রতিনিধিঃ
উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ও স্তুপীকৃত পাথর রয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত করেছেন তদন্ত কমিটির আহবায়ক খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পরিচালক (যুগ্ম সচিব) মোঃ রবিউল ফয়সাল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা কোয়ারী এলাকার খুকুবাড়ি, নেহালপুর, সাউদগ্রাম সহ উচ্চ আদালতের পিটিশনার আদেশ মোতাবেক সুনিদিষ্ট দাগে জব্দকৃত পাথরের স্তুপকৃত পাথর সমুহ ঘুরে দেখেন।
এ সময় তদন্ত কমিটির আহবায়ক রবিউল ফয়সালের সাথে উপস্থিত ছিলেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর সহকারী পরিচালক আজিজুল হক ও মাসুক উন নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, কানাইঘাট সাকের্লের এএসপি সালমান নুর আলম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম সহ তদন্ত কমিটির সদস্যরা। তদন্তকালে কমিটির সদস্যরা উপজেলা ভুমি অফিসের কর্মকর্তারা কোয়ারীতে থাকা জব্দকৃত স্তুপ পাথর মাপজোখ না করে অনুমানের উপর তা ঘুরে দেখেন।
এরপূর্বে মের্সাস পিয়াস এন্টারপ্রাইজ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো থেকে ৪৪ লক্ষ ২৩ হাজার ১১৩ ঘনফুট পাথর ৩ মাস