শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কদমতলী ওয়েলফেয়ার ইউকে ‘‘মানবতার কল্যাণে’’ কাজ করে যাচ্ছে চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত বিশ্বনাথে বিনামূল্যে কলেজ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন মাহমুদা সুলতানা জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটের যুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা জৈন্তাপুরে ২১ পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর পর প্রথম সিজারিয়ান সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি সৈয়দ মো. ফয়সল গোয়াইনঘাটে বদরুল হত্যা: সন্দেহভাজন আসামি আটক গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত পূর্ব ইসলামপুরে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান- ছবুর হোসেন তালুকদার সিলেটে কিশোর গ্যাং দমনে সাফল্য, সীমান্তে চোরাচালানের ‘অদৃশ্য নেটওয়ার্ক’ নিয়ে প্রশ্ন কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ঘাতক বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত এড. আব্দুল্লাহ আল হেলাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হওয়ায় সংবর্ধিত কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন কানাইঘাটের সাতবাঁকে জাসাসের অভিষেক অনুষ্টান সম্পন্ন বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কানাইঘাটে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসন ও থানা পুলিশের পৃথক সভা অনুষ্ঠিত সিলেট সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচির আওতায় চুনারুঘাট পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বিসিএস-বাচাশ্রই) এর চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তিন চা বাগান চা শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আলীনগর চা বাগান হাসপাতালের সম্মুখে তিন চা বাগানের শ্রমিকরা মানববন্ধন থেকে পূজার পূর্বের ন্যায্য বোনাস প্রদানের দাবি জানিয়েছেন।

 

 

ডানকান ব্রাদার্স আলীনগর চা বাগান ও এর ফাঁড়ি সুনছড়া এবং কামারছড়া চা বাগান পঞ্চায়েতের আয়োজনে মানববন্ধনে আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন সজল কৈরী, শ্যামল গোস্বামী, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলিপ কৈরী, সীতারাম বীন, চা শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক রামভজন কৈরী প্রমুখ।

 

 

বক্তারা বলেন, চা শ্রমিকরা হাড়ভাঙ্গা খাটুনি খেটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাবছর কাজ করেন। অথচ বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় বোনাস প্রদানে অনিয়ম করা হচ্ছে। এবছর বিসিএস-বাচাশ্রই এর চুক্তি মোতাবেক কর্মদিবস গণনা করে উৎসব বোনাস প্রদান করার কথা। অথচ সপ্তাহে রবিবার মজুরি পাই, বার্ষিক ছুটিতে মজুরি দেয়া হয়, অর্জিত ছুটির দিনকে কর্মদিবস হিসাবে গণ্য না করে শ্রমিকরা যে দিনগুলোতে কাজ করেছেন শুধু সেসব দিন হিসাব করে বৈষম্যমূলক বোনাস প্রদান করা হয়েছে। ফলে অনেকেই ন্যায্য বোনাস প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন এবং শ্রমিকরা তাদের পরিবার পরিজনদের নিয়ে উৎসাহ উদ্দীপনায় দুর্গাপূজার উৎসব পালন থেকে বঞ্চিত হচ্ছেন।

 

 

অথচ বাংলাদেশ শ্রমআইন-২০০৬ (২০২৬ সালে সংশোধিত) এর ২(২ক) ধারা এবং বাংলাদেশ শ্রমবিধিমালা-২০১৫ এর ১১১(৫) বিধি অনুযায়ী যে কোন শিল্পে কর্মরত সকল শ্রমিককের জন্য উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে কাজে উপস্থিতির কোন শর্ত নেই।

 

 

এমন কি ২০২৩ সালের ১০ আগষ্ট চা-শিল্প সেক্টরে নি¤œতম মজুরির গেজেটে (এসআরও নং ২৪৬-আইন/২০২৩) অনুযায়ী উৎসব বোনাস প্রদান করার আইন আছে, সেখানে কাজে উপস্থিতির উপর বোনাস প্রদানের কোন শর্ত নেই। বক্তারা দুর্গাপূজার পূর্বেই শ্রমিকদের প্রাপ্য বোনাস প্রদানের জন্য চা বাগান ম্যানেজমেন্টের নিকট জোর দাবি জানান। অন্যতায় শ্রমিকরা আন্দোলনে যেতে বাধ্য হবে বলে দাবি করেন।

 

 

১২ অক্টোবর গণমাধ্যমে প্রেরিত চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত-সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা এক যুক্ত বিবৃতিতে বলেন, আগামী ১৬ অক্টোম্বর শারদীয় দুর্গা পূজা শুরু হবে কিন্তু এবছর এখনো অনেক বাগানের চা-শ্রমিকরা উৎসব বোনাস পাননি। আবার যেসব বাগানে উৎসব বোনাস প্রদান করা হয়েছে সেসকল বাগানেও পূর্ণ উৎসব বোনাস প্রদান করা হয়নি।

 

শমসেরনগর, দেওছড়া, ডবলছড়া, চাতলাপুর, তিলকপুরসহ বিভিন্ন বাগানে উৎসব বোনাসের পরিবর্তে কর্মে উপস্থিতির উপর হাজিরা/উৎসাহ বোনাস প্রদান করে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com