শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট সীমান্তে পড়ে থাকা খালেদের লাশ উদ্ধার পতনউষারে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যক্রমের আখড়ায় বিপথগামী যুব সমাজ সিলেটে ৯ কোটি ৬০ লাখ টাকার চার ফুটওভারব্রিজ, জনসাধারণের কাজে আসেনি একটিও কদমতলী ওয়েলফেয়ার ইউকে ‘‘মানবতার কল্যাণে’’ কাজ করে যাচ্ছে চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত বিশ্বনাথে বিনামূল্যে কলেজ শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কানাইঘাটে আজিজুর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন মাহমুদা সুলতানা জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটের যুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর কমলগঞ্জে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা জৈন্তাপুরে ২১ পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অনুদান বিতরণ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর পর প্রথম সিজারিয়ান সিলেটে প্রবাসিদের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি সৈয়দ মো. ফয়সল গোয়াইনঘাটে বদরুল হত্যা: সন্দেহভাজন আসামি আটক গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রদল নেতা নিহত পূর্ব ইসলামপুরে ইউপি সদস্য হয়ে জনগণের সেবা করতে চান- ছবুর হোসেন তালুকদার সিলেটে কিশোর গ্যাং দমনে সাফল্য, সীমান্তে চোরাচালানের ‘অদৃশ্য নেটওয়ার্ক’ নিয়ে প্রশ্ন কিন ব্রিজের পাশে ঝুলন্ত সেতু করবেন বাণিজ্যমন্ত্রী সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কে ঘাতক বাসের ধাক্কায় ৯ মাসের শিশুসহ মা নিহত এড. আব্দুল্লাহ আল হেলাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) হওয়ায় সংবর্ধিত কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার কমলগঞ্জে শ্রমিক নেতা মফিজ আলীর ১৮তম মৃত্যুবার্ষিকী পালন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সম্পাদক কে.এম. লিমন সিলেট জজ আদালতের এপিপি হলেন এড. আব্দুল্লাহ আল হেলাল ও এড. আলা উদ্দিন কানাইঘাটের সাতবাঁকে জাসাসের অভিষেক অনুষ্টান সম্পন্ন বিশ্ব ডিম দিবসে বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
পতনউষারে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যক্রমের আখড়ায় বিপথগামী যুব সমাজ

পতনউষারে রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যক্রমের আখড়ায় বিপথগামী যুব সমাজ

Oplus_131072

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের উসমানগড়ে লন্ডন রিসোর্ট পার্ক ও পার্টি সেন্টারের আড়ালে অসামাজিক কাযক্রমের আখড়ায় বিপথগামী হচ্ছেন যুব সমাজ। স্থানীয় এক যুবদল নেতার হস্তক্ষেপে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ইতিপূর্বেও রিসোর্ট পরিচালনাকারীর কাছ থেকে ওই নেতা আর্থিক সুবিধা পাওয়ার ভিডিও ফাঁস হয়েছে।

 

 

এসব কার্যকলাপের কারনে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে যুবদল নেতা এসব অভিযোগ অস্বীকার করে বিয়েসহ সামাজিক আনুষ্ঠানিকতা পরিচালনা করা কথা বলেন।

 

 

জানা যায়, পতনঊষারের উসমানগড়ে কুলাউড়া সড়ক ঘেঁষে ২০২৩ সালে লন্ডন রিসোর্ট পার্ক ও পার্টি সেন্টার গড়ে উঠে। এটি চালু হওয়ার পর ২০২৪ সনে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকায় রিসোর্ট পরিচালনাকারী গিয়াস মিয়া ও মুহিত নামে দুজনকে যৌথবাহিনী আটক করে।

 

 

পরে তাদের জেলহাজতে প্রেরন করা হয়। পরবর্তীতে রিসোর্ট পরিচালনার দায়িত্ব নেন মির্জা আহমেদ। তখনও স্থানীয়ভাবে অসামাজিক কার্যক্রমের অভিযোগ উঠে। তবে পতনঊষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আহাদ ও স্থানীয় ইউপি সদস্য সিরাজ খাঁন আর্থিক সুবিধা নিতে চাইলে দেড় বছরের মাথায় তিনি রিসোর্টের দায়িত্ব ছেড়ে চলে যান।

 

 

মির্জা আহমেদ জানান, লন্ডন রিসোর্ট পার্ক ও পার্টি সেন্টারের মালিক মোস্তফা লন্ডনীর কাছ থেকে ১৮ বছরের চুক্তিতে রিসোর্ট ভাড়া নেই। ভাড়া নিয়ে ব্যবসা চলা অবস্থায় যুবদল নেতা আব্দুল আহাদ ও স্থানীয় মেম্বার সিরাজ খাঁনের আর্থিক সুবিধা দাবির কারনে ১৮ মাসও ব্যবসা করতে পারিনি। তারা স্থানীয় প্রভাবশালী থাকায় তাদের কিছুদিন আর্থিক সুবিধা দিয়ে ব্যবসা পরিচালনা করলেও পরে আমি ছেড়ে চলে আসতে বাধ্য হই। বর্তমানে আব্দুল আহাদের মাধ্যমেই রিসোর্ট পরিচালিত হচ্ছে।

 

 

স্থানীয়রা জানান, রিসোর্ট ব্যবসার নামে এখানে অসামাজিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। যুবদল নেতার কারনে কেউ কথা বলতে পারছেন না। সামাজিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া থাকলেও কারো পক্ষে জোরালো কোন পদক্ষেপ দেখা যায়নি। ফলে স্থানীয়ভাবে তরুন সমাজ বিপথগামী হয়ে পড়ছে।

 

 

অভিযোগ বিষয়ে পতনঊষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আহাদ বলেন, আগে এসব অপকর্ম হয়েছে। সে কারনে মির্জাকে এখান থেকে বের করে দিয়েছি। বর্তমানে কোন অসামাজিক কার্যক্রম নেই। বিয়ে ও সামাজিক আনুষ্ঠানিকতা পরিচালনা করছি। তাছাড়া টাকা দাবির বিষয়টি মোটেও সঠিক নয় বলে তিনি দাবি করেন।

 

 

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, অভিযোগের কারনে দুই মাস আগে অভিযান পরিচালনা করেছি। এখন এসব বন্ধ আছে। তাছাড়া রিসোর্টটির কার্যক্রম বিষয়ে নজরদারিতে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com