সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
পূজায় সীমান্তে বেড়েছে চোরাচালান, ভারতীয় মাদকসহ আটক ৪ জৈন্তাপুরে অটোরিকশাসহ ৯৬ বোতল মদ জব্দ সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে যা জব্দ করল পুলিশ মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কানাইঘাটে পুলিশের অভিযানে ৪’শ পিস ইয়াবা সহ গ্রেফতার-১ শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু আদালতের নির্দেশে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, দিতে হলো মুচলেকা গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ ফিলিস্তিনি নিহত সিলেটে পূজার নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশের ৯০টি মোবাইল টিম প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রোববার সিলেটে ৪ মেশিন অকার্যকর, জরিমানা সাড়ে ৩ লাখ সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার বুঙ্গার মালামাল জ ব্দ সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় ৩ জন নি হ ত সিলেটে ছাত্রলীগ নেতা রিমন-আতিক গ্রে ফ তা র কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী? জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ অনুশীলনেও বল হারাতেন না মেসি ৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, চলছে ধরপাকড় মুসলিমদের ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা মুক্তি পেলেন নেহা বোরা, আদালতে তোলা হবে অভিজিৎকে
জৈন্তাপুরে অটোরিকশাসহ ৯৬ বোতল মদ জব্দ

জৈন্তাপুরে অটোরিকশাসহ ৯৬ বোতল মদ জব্দ

সবসময় ডেস্ক :::জৈন্তাপুরে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশাসহ ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে অটোরিকশার চালককে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত অটোরিকশাটিও।

 

রবিবার (১৮ অক্টোবর) ভোর ৪টা ১০ মিনিটে উপজেলার শাপলা ফিলিং স্টেশনের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে এ অভিযান চালায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাপলা ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ-১১-৬৯০২) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িটি থেকে ৯৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে অটোরিকশার চালক নুরুল ইসলাম আকাশকে (২৭) গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত নুরুল ইসলাম আকাশ সিলেটের বিমানবন্দর (এয়ারপোর্ট) থানাধীন সাহেববাজার রোডের লীলাপাড়া ছড়াপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে।

 

অভিযানের বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com