সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
পূজায় সীমান্তে বেড়েছে চোরাচালান, ভারতীয় মাদকসহ আটক ৪ জৈন্তাপুরে অটোরিকশাসহ ৯৬ বোতল মদ জব্দ সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে যা জব্দ করল পুলিশ মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কানাইঘাটে পুলিশের অভিযানে ৪’শ পিস ইয়াবা সহ গ্রেফতার-১ শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু আদালতের নির্দেশে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, দিতে হলো মুচলেকা গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ ফিলিস্তিনি নিহত সিলেটে পূজার নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশের ৯০টি মোবাইল টিম প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রোববার সিলেটে ৪ মেশিন অকার্যকর, জরিমানা সাড়ে ৩ লাখ সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার বুঙ্গার মালামাল জ ব্দ সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় ৩ জন নি হ ত সিলেটে ছাত্রলীগ নেতা রিমন-আতিক গ্রে ফ তা র কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী? জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ অনুশীলনেও বল হারাতেন না মেসি ৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, চলছে ধরপাকড় মুসলিমদের ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা মুক্তি পেলেন নেহা বোরা, আদালতে তোলা হবে অভিজিৎকে
সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে যা জব্দ করল পুলিশ

সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে যা জব্দ করল পুলিশ

সবসময় ডেস্ক :::রাতের আঁধারে কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরে আসছিল একটি হাইড্রোলিক ট্রাক। ট্রাকটিকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করেন চালক। শেষ পর্যন্ত সড়কের ওপর ট্রাক ফেলে চালক, হেলপারসহ তিনজন পালিয়ে যান। পরে ট্রাক উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ।

 

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টায় সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজারসংলগ্ন মসজিদ গলির মুখে এ ঘটনা ঘটে।

 

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মেট্রেপলিটন পুলিশের মিডিয়া বিভাগ।

 

পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে কোম্পানীগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসছিল একটি টাটা হাইড্রোলিক ট্রাক। এ সময় লাক্কাতুরা বাজার সংলগ্ন মসজিদ গলির মুখে চেকপোস্ট পরিচালনাকালে ট্রাকটিকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত উপেক্ষা করেন। পরে  ২০ গজ দূরে সড়কের ওপর ট্রাকটি ফেলে পালিয়ে যান চালক, হেলপার ও অজ্ঞাতনামা আরও একজন।

 

পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১৪৫টি প্লাস্টিকের ক্যারেটে রাখা ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো পাওয়া যায়। এ সময় টমেটো বোঝাই ট্রাকটিও জব্দ করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর রাজবাড়ী-ট-১১-০২৩২।এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com