সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
পূজায় সীমান্তে বেড়েছে চোরাচালান, ভারতীয় মাদকসহ আটক ৪ জৈন্তাপুরে অটোরিকশাসহ ৯৬ বোতল মদ জব্দ সিলেট এয়ারপোর্ট সড়ক থেকে যা জব্দ করল পুলিশ মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কানাইঘাটে পুলিশের অভিযানে ৪’শ পিস ইয়াবা সহ গ্রেফতার-১ শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু আদালতের নির্দেশে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, দিতে হলো মুচলেকা গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ ফিলিস্তিনি নিহত সিলেটে পূজার নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশের ৯০টি মোবাইল টিম প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রোববার সিলেটে ৪ মেশিন অকার্যকর, জরিমানা সাড়ে ৩ লাখ সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার বুঙ্গার মালামাল জ ব্দ সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় ৩ জন নি হ ত সিলেটে ছাত্রলীগ নেতা রিমন-আতিক গ্রে ফ তা র কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী? জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ অনুশীলনেও বল হারাতেন না মেসি ৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, চলছে ধরপাকড় মুসলিমদের ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা মুক্তি পেলেন নেহা বোরা, আদালতে তোলা হবে অভিজিৎকে
মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মন্ত্রীসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

সবসময় ডেস্ক :::অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জন্ম দেওয়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র থেকে জানা গেছে।

 

তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গতকাল শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে নামেন ইশরাক হোসেন। তার সঙ্গে থাকা ব্যক্তিদের হাতেও অস্ত্র ছিল। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

এ নিয়ে বিএনপি ও সরকারের ভেতরেও অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়। এমন পরিস্থিতিতে ঘটনার এক দিনের মাথায় ইশরাককে মন্ত্রিসভা ছাড়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com