যুক্তরাজ্যে বসবাসকারী দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী কদমতলীর বাসিন্দারা গড়ে তুলেছেন কদমতলী ওয়েলফেয়ার ইউকে। এ সংগঠনের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে নিজ এলাকা কদমতলীসহ আশপাশ এলাকায় মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। ক্যান্সার আক্রান্ত কিংবা অসহায় হয়ে পড়া মানুষের জন্য কদমতলী ওয়েলফেয়ার ইউকে’র নেতৃবৃন্দরা আর্থিক সহায়তার পাশাপাশি গরীব মানুষের ঘর নির্মাণ, নলকুপ স্থাপনসহ নানা ধরণের সহযোগিতার হাত প্রসারিত করে আসছেন। গতকাল কদমতলী ওয়েলফেয়ার ইউকে-এক সভা লন্ডনে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলেই তাদের মূল্যবান মতামত, আন্তরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মত প্রকাশ করেন। সভায় নেতৃবৃন্দরা পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ, সহযোগিতা এবং সামাজিক উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ গ্রহন করেন। কদমতলী ওয়েলফেয়ার ইউকে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে এবং এলাকার মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান নেতৃবৃন্দরা। প্রেস-বিজ্ঞপ্তি