রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব “দূর্গা পূজা” উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন’র শুভেচ্ছা কানাইঘাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ইউএনও! ৩৪টি মন্ডপে দুর্গাৎসব কানাইঘাট থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার! আটক-১ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা সিলেটে সাংবাদিকের গাড়ির চাকা খুলে যাওয়ার ঘটনায় নাশকতার শঙ্কা, থানায় জিডি শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ অতিরিক্ত যত্নেই চুল পড়ছে, অজান্তে যেসব ভুল করছেন সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু আদালতের নির্দেশে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, দিতে হলো মুচলেকা গাজায় গত ৪৮ ঘণ্টায় আরও ৬ ফিলিস্তিনি নিহত সিলেটে পূজার নিরাপত্তায় কাজ করছে জেলা পুলিশের ৯০টি মোবাইল টিম প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন রোববার সিলেটে ৪ মেশিন অকার্যকর, জরিমানা সাড়ে ৩ লাখ সিলেট সীমান্তে ৩১ লাখ টাকার বুঙ্গার মালামাল জ ব্দ সিলেটে ৫ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দু/র্ঘ/ট/না/য় ৩ জন নি হ ত সিলেটে ছাত্রলীগ নেতা রিমন-আতিক গ্রে ফ তা র কমলগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী? জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ অনুশীলনেও বল হারাতেন না মেসি ৪ রানের আক্ষেপে শিরোপা হাতছাড়া বাংলাদেশের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, চলছে ধরপাকড় মুসলিমদের ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা মুক্তি পেলেন নেহা বোরা, আদালতে তোলা হবে অভিজিৎকে প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত সরকারি কোয়ার্টারে সাবলেট কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম
প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ

প্রতিদিন ৫ হাজার সিঁড়ি বেয়ে উঠে নামাজ পড়ান সিবগাতুল্লাহ

প্রতিদিন খাড়া ও দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ঐতিহাসিক ভান দুর্গের চূড়ায় ওঠেন তুরস্কের ইমাম সিবগাতুল্লাহ বিলমেজ। প্রায় ৫ হাজার সিঁড়ি পেরিয়ে সেখানে অবস্থিত সুলাইমান খান মসজিদে পৌঁছে আজান দেওয়া, নামাজের ইমামতি করা এবং দেশ-বিদেশ থেকে আসা পর্যটকদের সেবা করাই তার দৈনন্দিন কাজ।
গত পাঁচ মাস ধরে ঐতিহাসিক এই মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আতাতুর্ক সাংস্কৃতিক উদ্যান থেকে পাথুরে ভান দুর্গের চূড়ায় পৌঁছাতে প্রতিদিন তাকে দীর্ঘ ও ক্লান্তিকর পথ পাড়ি দিতে হয়। তবে, এই পরিশ্রমকে দায়িত্ব পালনের অংশ হিসেবেই দেখেন তিনি।
ধর্মবিষয়ক অধিদফতর ও স্থানীয় মুফতি কার্যালয়ের অধীনে ৫ বছর বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে সিবগাতুল্লাহ বিলমেজের। দুর্গম পথে নিয়মিত যাতায়াত করতে হয় জানালেও নিজের কাজ নিয়ে সন্তুষ্ট তিনি। তার ভাষ্য, স্বেচ্ছায় ও আগ্রহ নিয়েই এ দায়িত্ব পালন করছেন। দীর্ঘ পথ চলতে ক্লান্তি এলেও কাজটি উপভোগ করেন তিনি।
নিয়ম অনুযায়ী, জোহরের নামাজের আগেই পাহাড়ি পথ বেয়ে মসজিদে পৌঁছান বিলমেজ। মাগরিবের নামাজ শেষে আবার নিচে নেমে আসেন। দুর্গম অবস্থানের কারণে এশা ও ফজরের সময় সাধারণ মুসল্লিদের যাতায়াত কঠিন হওয়ায় ওই দুই ওয়াক্তে সেখানে জামাত অনুষ্ঠিত হয় না।
ভান দুর্গের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক সুলাইমান খান মসজিদটির নির্মাণের সঠিক সময় জানা যায়নি। তবে ইতিহাস অনুযায়ী, ১৫৩৪ সালে উসমানীয় সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট মসজিদটি পুনর্নির্মাণ ও সংস্কার করেন। দীর্ঘ বিরতির পর ৩ বছর আগে স্থাপনাটি আবার সংস্কার করে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়।
দুর্গ দেখতে আসা পর্যটকদের কাছেও মসজিদটি আকর্ষণীয়। ইমামতির পাশাপাশি সিবগাতুল্লাহ বিলমেজ দর্শনার্থীদের স্বাগত জানান এবং প্রাচীন ভান নগরী, উরার্তু সভ্যতার দুর্গ ও মসজিদটির ইতিহাস তুলে ধরেন।
বিভিন্ন দেশের পর্যটকদের সঙ্গে নিয়মিত কথা বলতে গিয়ে ইংরেজি ভাষায় তার দক্ষতাও বেড়েছে। এখন বিদেশি দর্শনার্থীদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন তিনি। ইসলাম ও এর ঐতিহ্য নিয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন।
প্রতিদিনের দীর্ঘ যাত্রায় শারীরিক ক্লান্তি এলেও দুর্গের চূড়ায় দাঁড়িয়ে চারপাশের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখলে তা অনেকটাই দূর হয়ে যায় বলে জানান বিলমেজ। দর্শনার্থীদের ভালোবাসা এবং তাদের ‘আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হোন’-এমন দোয়া তার কাছে বিশেষ প্রাপ্তি। এসবই তাকে দায়িত্ব পালনে আত্মতৃপ্তি দেয় বলে মনে করেন এই ইমাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com