শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বিশ্বনাথে এবার সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা : আহত ৫ কানাইঘাটে কুড়ারপার গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নিন্দা, গ্রেফতারের দাবি কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে আইইবি নির্বাচনে প্রার্থীদের প্রচারণা, ভোটগ্রহণ ১২ নভেম্বর কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-সমাবেশ সিলেটে গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতাকে আদালতে সোপর্দ কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা! চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত হত্যা বন্ধে আলোচনা কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি
বিশ্বনাথে এবার সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা : আহত ৫

বিশ্বনাথে এবার সাংবাদিকের ওপর আ’লীগ নেতার হামলা : আহত ৫

বিশ্বনাথ প্রতিনিধি:: সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা আব্দুল করিমের নেতৃত্বে সাংবাদিক আব্দুস সালাম মুন্নাসহ তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় মহিলাসহ সাংবাদিক পরিবারের ৫জন গুরুত্বর আহত হয়েছেন।

 

আহতদেরকে তাৎক্ষনিক বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

হামলার ঘটনায় আব্দুস সালাম মুন্না বাদি হয়ে বিশ্বনাথ থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্বনাথ পৌর এলাকার বিশ্বনাথের গাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত বিশ্বনাথ পৌসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মৃত: আখরম উল্লাহ’র পুত্র আব্দুল করিম, তার ভাই আব্দুর রহিম, একই গ্রামের আব্দুর রহিমের স্ত্রী মিনারা বেগম, আব্দুল হান্নানের স্ত্রী রুশনা বেগমসহ মামলায় আরো ৪-৫ জনকে অজ্ঞাতনামা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।

 

মামলার এজহার সুত্রে জানাগেছে, অভিযুক্ত আব্দুল করিম বিশ্বনাথ পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি হওয়ায় বিগত সময়ে তার ক্ষমতায় দাপটে বাদীর পরিবার ভয়ে তঠস্থ থাকত। সে এতো প্রভাবশালি ছিল, তার বিরুদ্ধে ভুমি দখল ও প্রতারণাসহ নানা অভিযোগে একাধিকবার জেল খেটেছে।

 

তার দল ক্ষমতায় না থাকলেও যে কোন বিষয়াদি নিয়ে ফায়দা হাসিলের উদ্দেশ্যে গ্রামে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে অহেতুক মামুষকে মিথ্যা মামলার পরামর্শ দিয়ে হয়রানী করে থাকে। তার কর্মকান্ড গ্রামের লোকজন জানেন বলে বাদী তার অভিযোগে উল্লেখ করেন।

 

বাদী তার অভিযোগে আরো উল্লেখ করেন, ঘটনার সময় অভিযুক্তরা আব্দুস সালাম মুন্না’র লোকজনের ভুমি থেকে তাদের অগোচরে জোরপূর্বক বেশ কয়েকটি জলজ ও ফলজ গাছ কেটে ফেলে।

 

বিষয়টি জানতে পেরে বাদী গাছ কাটতে বাধাঁ দিলে অভিযুক্ত আব্দুল করিমের হুকুমে অন্যান্য অভিযুক্তরা দেশিয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাদির উপর অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

 

অভিযুক্ত আব্দুল করিম বলেন, আমি কারো উপর হামলা করিনি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট ভিত্তিহীন। আওয়ামী লীগের সহসভাপতির প্রভাব দেখিয়ে মানুষকে হয়রানির বিষয়ে আব্দুল করিম বলেন, আমি কোন দলের প্রভাব দেখিয়ে মানুষকে হয়রানি কিংবা সাংবাদিক পরিবারের ওপর হামলা করিনি।

 

থানায় অভিযোগ দায়েরের সতত্যা স্বীকার করে অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান বলেন, উভয় পক্ষে অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com