বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী রিসোর্ট সিলগালা সীমান্তে রনজিতকাণ্ড , আটক ৪ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন? কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন— ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু মিরপুরে তিন যাত্রীবাহী বাসে আগুন ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ নাশকতার আগুনে পুড়ছে জননিরাপত্তা রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন সিলেট সীমান্তে ভারতীয় শটগান-গুলিসহ মাদক উদ্ধার
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। একই সঙ্গে এ কাজে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর তাগিদ দিয়েছেন তিনি।

 

বুধবার (১১ নভেম্বর) বিকেলে সিসিকের ৪২টি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমবিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সিসিক প্রশাসক বলেন, নগরে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী দেশের ১৩টি সিটি করপোরেশনের প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। মশা নিধনের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই এখন মূল অগ্রাধিকার। এ জন্য বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার এবং স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন তিনি।

 

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বাসাবাড়ির আঙিনা, ফুলের টব কিংবা এসির পানি জমার স্থান এডিস মশার বংশবৃদ্ধির প্রধান কেন্দ্র হতে পারে। তাই এসব জায়গা নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধের আহ্বান জানিয়ে তিনি ওয়ার্ড সুপারভাইজার, ওয়ার্ড সচিব ও বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের বাড়ি বাড়ি সচেতনতামূলক লিফলেট পৌঁছানোর নির্দেশ দেন।

 

মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা চেয়ে সিসিক প্রশাসক অনুরোধ জানান, জুমার খুতবার আগে ইমাম ও মুয়াজ্জিনগণ যেন ডেঙ্গু প্রতিরোধের বার্তা মানুষের কাছে পৌঁছে দেন।

 

নগর উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মান বাড়াতে পাঁচ হাজার কোটি টাকার বেশি ব্যয়ের দুটি বড় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত প্রকল্প এবং অন্যটি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের কোনো সংকট হবে না বলে তিনি জানান।

 

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com