বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী রিসোর্ট সিলগালা সীমান্তে রনজিতকাণ্ড , আটক ৪ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন? কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন— ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু মিরপুরে তিন যাত্রীবাহী বাসে আগুন ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ নাশকতার আগুনে পুড়ছে জননিরাপত্তা রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন সিলেট সীমান্তে ভারতীয় শটগান-গুলিসহ মাদক উদ্ধার
গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ

গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ

মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি কার্যালয়ের সামনে একটি গাছ থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি কার্যালয়ের সামনের একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। তিনি স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ের সামনের একটি গাছে পিন্টু করের ঝুলন্ত মরদেহ দেখতে পান পথচারীরা। পরে তাঁরা বিষয়টি রাজনগর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

 

প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com