বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী রিসোর্ট সিলগালা সীমান্তে রনজিতকাণ্ড , আটক ৪ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন? কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন— ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু মিরপুরে তিন যাত্রীবাহী বাসে আগুন ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ নাশকতার আগুনে পুড়ছে জননিরাপত্তা রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতা হৃদয়ের মর্মান্তিক মৃত্যু ৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম শ্রীমঙ্গলে বারবার অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন সিলেট সীমান্তে ভারতীয় শটগান-গুলিসহ মাদক উদ্ধার
হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ

Oplus_131072

সবসময় ডেস্ক :::

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষা অর্জনের বিকল্প নেই। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভরশীল থাকলে চলবে না।

 

নিজেদের যোগ্য, দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে কারিগরি ও কর্মমুখী শিক্ষার গ্রহণ করতে হবে। তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জন করার মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথও সুগম হয়।

 

তিনি দক্ষ মানব সম্পদ তৈরিতে হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে এগিয়ে আসার আহ্বান জানান।

 

তিনি ১১ নভেম্বর বুধবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের পাঁচমাইলস্থ বরায়া উত্তরভাগে পিয়ারা শপিং সেন্টারের ২য় তলায় হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিস কক্ষ কাজের উদ্বোধন, কারিগরি শিক্ষা ও সামাজিক কার্যক্রমের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও প্রফেশনাল কেক পেকিং কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

সিসিক’র ৪২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় যুব পদকপ্রাপ্ত যুব সংগঠক মোঃ আশফাক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নিপু সিংহ, উপসহকারী প্রকৌশলী অপু আহমদ, মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামান আহমদ।

 

হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার পরিচালক সুফিয়ান জালালী’র পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হলি আর্টের পৃষ্ঠপোষক সদস্য আব্দুল গফফার, পপি রাণী ভৌমিক। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কামরান আহমদ, আব্দুল হাফিজ সালেহ, জিয়াউল করিম কয়েস, সুয়েব আহমদ, সেলিম আহমদ, আরাফত রহমান, লিপন আহমদ, দিনা বেগম, মাহবুবা বেগম প্রমুখ।

 

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সামাদ আহমদ। 

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা ও সামাজিক কার্যক্রমের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ও প্রফেশনাল কেক পেকিং কোর্স সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ অতিথিবৃন্দ।

 

এ সময় চিত্রাঙ্ক শাখার শিক্ষার্থী সৌরসী রাশির হাতে তৈরি ছবি প্রধান অতিথিকে উপহার দেয়া হয়। 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com