বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছনাকান্দিতে সেবা ফাউন্ডেশনের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী রিসোর্ট সিলগালা সীমান্তে রনজিতকাণ্ড , আটক ৪ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন? কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন— ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু মিরপুরে তিন যাত্রীবাহী বাসে আগুন ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ নাশকতার আগুনে পুড়ছে জননিরাপত্তা রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪ সিলেটে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২০ জন হাতকড়াসহ নিষিদ্ধ আ’লীগ নেতা ছিনতাই: যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেফতার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, পাল্টাপাল্টি ধাওয়া, অবরোধ–ভাঙচুর
কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধিঃ
শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে ১ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

উৎসব মূখর পরিবেশে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করায় অভিভাবক-শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

জানা যায় শুধুমাত্র কানাইঘাট পৌর এলাকার ২২টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। এতে প্রাথমিক পর্যায়ে পঞ্চম শ্রেণীর ১১৬জন ও মাধ্যমিক পর্যায়ে অষ্টম শ্রেণীর ৬৯জন মেধাবী শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন।

 

মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌস পুরো কার্যক্রম তদারকি করেন এবং পরীক্ষার দিন সার্বক্ষণিক তিনি কেন্দ্রে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপণা দেন।

 

এ সময় পরীক্ষার সাথে সম্পৃক্তদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সচিব শারদিন্দু রায়, কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাফিজা আনজুম, কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী বিশ^াস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

 

২০০৫ সালে কানাইঘাট পৌরসভা গঠিত হওয়ার পর এবার প্রথম বারের মত পৌর এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করল কানাইঘাট পৌরসভা। এমন একটি মহৎ উদ্যেগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সুমাইয়া ফেরদৌসের প্রতি ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকবৃন্দ। প্রতিযোগীতামূলক এমন পরীক্ষার আয়োজন করায় শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ স্ফুরণ হবে বলে তারা জানিয়েছেন।

 

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এদিকে মেধাবৃত্তি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন কানাইঘাট পৌর এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এবার প্রথম বারের মত কানাইঘাট পৌরসভার পক্ষ থেকে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছি।

 

এ পরীক্ষায় মেধাবী মোট ১৮৫জন শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আশা করছি এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার মান আরো বৃদ্ধি পাবে এবং এখন থেকে প্রতি বছর এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com