বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
চুনারুঘাটে মাদক সেবনের দায়ে এক যুবকের ১ মাসের কারাদণ্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাটে ১৯৫০ পিস ইয়াবা জব্দ কানাইঘাট উপজেলা তাতীদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন কানাইঘাট পৌরসভার আয়োজনে প্রথমবারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বিছনাকান্দিতে সেবা ফাউন্ডেশনের দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ৫২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৪ কানাইঘাটে বিজিবি’র অভিযানে প্রায় ১৩ লক্ষ টাকার মালামাল জব্দ বালাগঞ্জে দেশ মেডিকেয়ারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা চড় আলাউদ্দীন – হাসানকে ঘিরে সিন্ডিকেটের অভিযোগ, জিম্মি এনআইডি সেবা হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ বাসায় ফেরার পথে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে অপহরণের চেষ্টা কূটনীতির নামে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র, অভিযোগ পেজেশকিয়ানের পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ : স্বরাষ্ট্রমন্ত্রী রিসোর্ট সিলগালা সীমান্তে রনজিতকাণ্ড , আটক ৪ ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নারী পুলিশ কনস্টেবলকে হেনস্তার চেষ্টা গাছে ঝুলছিল ভ্যানচালকের লাশ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতায় সর্বোচ্চ জোর সিসিক প্রশাসকের সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ১২ লক্ষ টাকার চোরাচালান জব্দ জৈন্তাপুরে আ.লীগের ৩৯জনের নামে মামলা, গ্রেফতার ৩ শিরোপার স্বপ্নে বিভোর হামজা জেমস বন্ডের চরিত্রে হৃতিক রোশন? কৌশলগত বিভেদ যেখানে ঐক্যবদ্ধ প্রতিরোধ দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে মাহাদীর রিভিশন আবেদন পুলিশ সুপারের কার্যালয়ে বিদ্যুতের তার চুরি আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন— ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু মিরপুরে তিন যাত্রীবাহী বাসে আগুন ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, আসতে পারে ৬টি শৈত্যপ্রবাহ নাশকতার আগুনে পুড়ছে জননিরাপত্তা রাতারগুলের রিসোর্টে রনজিতের সভা শনাক্ত গোয়াইনঘাটে ডিআই গাড়ি-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাটে ১৯৫০ পিস ইয়াবা জব্দ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাটে ১৯৫০ পিস ইয়াবা জব্দ

 

কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেট বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিনের বসত ঘর থেকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিন দৌড়ে পালিয়ে যায়।মোঃ কুতুব উদ্দিন (৩১) উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের মৃত কুটুমনির পুত্র।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপ-পরিদর্শক মো: মামুনার রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে একটি টিম গঠন করে বুধবার (১৮ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ কুতুব উদ্দিনের বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিন অভিযানের টের পেয়ে বসত ঘরের পিছন দিকে দৌড়ে পালিয়ে গেলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

তখন পলাতক আসামী কুতুব উদ্দিনের বসতঘর তল্লাশি করে বিছানার বালিশের নিচে পলিথিন ব্যাগের ভিতর ১ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করেন, যার আনুমানিক বাজার মূল্য ৫ লক্ষ ৮৫ হাজার টাকা।

 

এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মামুনার রশীদ বাদী হয়ে মাদক ব্যবসায়ী মোঃ কুতুব উদ্দিনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিনের বিরুদ্ধে পূর্বের মাদক মামলা রয়েছে বলেও জানান।

 

অভিযানে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের এএসআই মো: আতাউল হক, এএসআই নোটন কুমার দাস, সিপাই ফখরুল আলম, সিপাই এহসানুল হক অভি, সিপাই মোহন মিয়া, হাসান ইমন আল রাফি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com