রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
এরদোয়ান বললেন ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র

এরদোয়ান বললেন ইসরায়েল সন্ত্রাসী রাষ্ট্র

সবসময় ডেস্ক :: ফিলিস্তিনের গাজায় আগ্রাসন চালানো ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। যারা গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে।’

 

বুধবার (১৫ নভেম্বর) রাজধানী আঙ্কারায় পার্লামেন্টে সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এরদোয়ান এই মন্তব্য করেন। এ সময় তিনি ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা আছে কি না তা ঘোষণা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান।

 

এরদোয়ান বলেন, অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ‘সন্ত্রাসী’ হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক স্তরে কাজ করবে তুরস্ক। এর আগে ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে অবিলম্বে বিরতির আহ্বান জানান এরদোয়ান। তিনি বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তির ব্যবস্থা করার জন্য মুসলিম বিশ্বের দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

 

ইসরায়েলের বিরুদ্ধে হামাসের লড়াইয়ের প্রশংসা করে এরদোয়ান বলেন, হামাস সন্ত্রাসী সংগঠন নয়। এটা স্বাধীনতাকামী গোষ্ঠী। মুজাহিদীনরা তাদের ভূমি ও জনগণকে রক্ষার জন্য যুদ্ধ শুরু করেছে। হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপে ইসরায়েলের প্রতি সমর্থন জানানোয় পশ্চিমাদের তীব্র সমালোচনা করেন তিনি।

 

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা একজন ‘ব্যর্থ ব্যক্তি, যার সফল হওয়ার কোনও সম্ভাবনা নেই’ হিসেবে উল্লেখ করেছে তুর্কি প্রেসিডেন্ট।

 

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের ৪০তম দিন ছিলো বুধবার। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ দেওয়া তথ্যানুসারে, এখন পর্যন্ত ১১ হাজার ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের প্রায় ৭ হাজার ৮০০ জনই নারী ও শিশু। আর এ হামলায় আহত হয়েছে ২৯ হাজার ২০০ জনেরও বেশি। ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় হাসপাতাল মসজিদ ও গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

 

ইসরায়েল সরকারের মতে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ জন। যদিও আগে দেশটি নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন বলে দাবি করেছিল।

 

সবসময়.কম/সআ/ডিএস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com