শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
জোহরান মামদানিকে অভিনন্দন জানালেন লন্ডনের মেয়র

জোহরান মামদানিকে অভিনন্দন জানালেন লন্ডনের মেয়র

নিউইয়র্কের মেয়র নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করায় জোহরান মামদানিকে উষ্ণ অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। সেইসাথে, সব আশঙ্কা ও অনিশ্চয়তা জয় করে বিশ্বাস ও আশাবাদকে বেছে নেয়ায় নিউইয়র্কবাসীদেরও আন্তরিক অভিনন্দন জানান তিনি।

 

ব্রিটিশ মেয়র সাদিক খান বলেন, জোহরানকে তার অসাধারণ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি তার পরিবার, দল এবং নিউইয়র্ক শহরের বাসিন্দাদেরও। জোহরানের মুসলিম পরিচয় তার বিরুদ্ধে ব্যবহার করার জোর চেষ্টা চালানো হলেও তা কাজে আসেনি। তার কথার সাথে সাধারণ মানুষ নিজেদের জীবনের মিল খুঁজে পেয়েছে।

 

তিনি আরও বলেন, আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কেন লন্ডনকে অপছন্দ করেন। তার রাজনৈতিক মতাদর্শের সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করে লন্ডনবাসীরা। যে কারণে নিউইয়র্কও এখন তার চক্ষুশূল। লন্ডনের বাসিন্দাদের মতো নিউইয়র্কাররাও প্রেসিডেন্টের ভীতিপূর্ণ মতবাদকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আশার পথ বেছে নিয়েছে।

 

উল্লেখ্য, গত ৫ নভেম্বর নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর ফলে, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হওয়ার গৌরব অর্জন করেন তিনি

পরবর্তীতে, ট্রুথ স্যোশালের এক পোস্টে জোহরান মামদানিকে সমর্থন দেয়া ইহুদিদের ‘স্টুপিড’ বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, নিউইয়র্কের মেয়র নির্বাচনে যেসব ইহুদি ডেমোক্রেট প্রার্থী মামদানিকে ভোট দিয়েছেন তারা মূলত বোকা এবং ইহুদি বিদ্বেষী। তাদের এমন পদক্ষেপ আমেরিকান ইহুদীদের বিরুদ্ধে যাবে।

 

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম বড় মার্কিন নির্বাচন এটি। তার মতো কট্টর ডানপন্থি নেতার শাসনামলে একজন মুসলিমের নিউইয়র্ক সিটির মতো এলাকায় নির্বাচন করে জয়ী হওয়ার ঘটনা, আমেরিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মত বিশ্লেষকদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com