শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
৯ মাসে ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

৯ মাসে ৮০ হাজার নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন তিনি। ২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নেওয়ার পর এ সংক্রান্ত নির্বাহী আদেশেও স্বাক্ষর করেন ট্রাম্প।

নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর নথিবিহীন অভিবাসীদের গ্রেফতারে প্রথমে ওয়াশিংটন এবং পরে দেশজুড়ে অভিযান শুরু করে পুলিশ, কাস্টমস পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। অভিযানে হাজার হাজার মানুষকে আটক করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

 

 

যে ৮০ হাজার মানুষের ভিসা বাতিল করা হয়েছে, তাদের সবাই যে নথিবিহীন অভিবাসী, এমন নয়। অনেকেরই বৈধ খণ্ডকালীন ভিসাধারী ছিলেন।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ৮০ হাজার মানুষের মধ্যে ১৬ হাজার জনের ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে, ১২ হাজার জনের ভিসা বাতিল হয়েছে হামলা কিংবা সহিংসতায় সংশ্লিষ্টতার কারণে এবং ৮ হাজার জনের ভিসা বাতিল হয়েছে চুরির কারণে। বাতিল হওয়ার আগ পর্যন্ত এদের সবার কাছে বৈধ খণ্ডকালীন ভিসা ছিল।

 

 

‘যাদের ভিসা বাতিল হয়েছে, তাদের অর্ধেকই এই তিন অপরাধের সঙ্গে যুক্ত’, রয়টার্সকে বলেন ওই কর্মকর্তা।

 

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র জানিয়েছেন, গত আগস্ট মাসে ৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে মন্ত্রণালয়। ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও বসবাস, আইনভঙ্গ এবং ‘সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া’র অভিযোগে বাতিল করা হয়েছে এই শিক্ষার্থীদের ভিসা।

 

 

গত মে মাসে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বলেছিলেন, তার মন্ত্রণালয় ইতোমধ্যে হাজার হাজার নন-ইমিগ্র্যান্টের ভিসা বাতিল করেছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। আরও বলেছিলেন, যাদের কার্যক্রম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তাদের ভিসা বাতিল করা হচ্ছে।- সূত্র : রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com