বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে হাজী আব্দুস সালাম অটো ব্রিকসে দোয়া মাহফিল অনুষ্ঠিত কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যাকান্ডের সাথে জড়িত ৩জন আটক! নিহতের দাফন সম্পন্ন গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সিলেটে স্কুলছাত্রী উদ্ধার, গ্রে প্তা র ছাব্বির রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা, ২৫৫ ইউরো জরিমানা ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ এআই ভিডিও নিয়ে ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘সোচ্চার হওয়া জরুরি’ ওটিটিতে ‘আইসক্রিম’ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তথ্য না জানানোর কারণ জানতে সৌদিকে ফের চিঠি ‘সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট’, ইশরাকের পদত্যাগ প্রসঙ্গে মাহদী আমিন মসজিদে নববীতে এক মাসে ২ কোটির বেশি মুসল্লি-দর্শনার্থী ইতালিতেও বিক্ষোভ-সহিংসতা, মিলানে ৫০০ সেনা মোতায়েনের প্রস্তুতি সুদানে ধারাবাহিক ড্রোন হামলায় নিহত ১৬০ জনের বেশি কানাইঘাটে পূর্ব বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা গোয়াইনঘাটের১৩ নং বিছনাকান্দি ইউনিয়নে ঝারিখাল বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে বরাদ্দ চান এলাকাবাসী কোম্পানীগঞ্জে ইউপি সদস্য পদপ্রার্থী আশিক মিয়া ভোটের মাঠে চুনারুঘাটে বানিজ্য মেলা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। আটক ৫ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান চুনারুঘাট মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা, মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে: ডিআইজি জাহাঙ্গীর সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী: প্রবাসী কল্যাণমন্ত্রী সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল মোটর সাইকেল দুর্ঘটনা: হবিগঞ্জ ও সুনামগঞ্জে প্রাণ গেল দুই তরুণের জাফলং থেকে ছেড়ে আসা বাসে যা পেল পুলিশ এক পরিবর্তন নিয়ে ঢাকায় উইন্ডিজ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর উদ্যোগের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলিতে আহত টাইগার শ্রফ, ব্যান্ডেজ ও ড্রেসিং করা প্রথম ছবি প্রকাশ্যে আমি মেয়র নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত : ইশরাক একদিনে গ্রেফতার ২ হাজার ৩৯৭, আহত প্রায় এক হাজার পুলিশ
মিসাইল উৎপাদন সক্ষমতা ব্যাপক হারে বাড়াচ্ছে চীন, দাবি সিএনএনের

মিসাইল উৎপাদন সক্ষমতা ব্যাপক হারে বাড়াচ্ছে চীন, দাবি সিএনএনের

যুদ্ধ-সংঘাতে অস্থিতিশীল বিশ্ব; এরমধ্যেই যুক্তরাষ্ট্র-রাশিয়া দিচ্ছে পারমাণবিক অস্ত্র পরীক্ষার হুমকি। শক্তিমত্তা প্রদর্শন ও অস্ত্র প্রতিযোগিতার এই লড়াইয়ে চীনও যে পিছিয়ে নেই তা উঠে এলো মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুন্ধানী প্রতিবেদনে।

 

 

মার্কিন এই সংবাদমাধ্যমের তথ্য বলছে, গত পাঁচ বছরে মিসাইল উৎপাদন কেন্দ্রের ব্যাপক সম্প্রসারণ করেছে চীন। ইউক্রেন, ইসরায়েলের মতো মিত্রদের মিসাইল সহায়তা দিয়ে যখন নিজেদের চাহিদা মেটাতে হিমশীম খাচ্ছে যুক্তরাষ্ট্র, তখন চীনের চিত্র সম্পূর্ণ বিপরীত। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা গেছে, নিজেদের ১৩৬টি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট স্থাপনার মধ্যে ৬০ শতাংশেরও বেশি স্থাপনা সম্প্রসারিত করেছে বেইজিং।

 

 

সিএনএনের দাবি, মিসাইল উৎপাদনের সাথে জড়িত ৯৯টি সাইট শনাক্ত করেছে তারা। যারমধ্যে ৬৫টির আয়তন বাড়ানো হয়েছে। এছাড়াও গত পাঁচ বছরে দেশটির রকেট ফোর্সের অধীনে থাকা ৩৭টি ঘাঁটির মধ্যে ২২টি সম্প্রসারণ করা হয়েছে।

 

 

নানা তথ্য-প্রমাণের ভিত্তিতে সিএনএন দাবি করেছে, ২০২০ সালের পর এ পর্যন্ত, ২ কোটি ১০ লাখ বর্গফুট এলাকা সম্প্রসারণ করেছে শি জিন পিং প্রশাসন। তৈরি করা হয়েছে নতুন কারখানা, সমরাস্ত্র গবেষণা কেন্দ্র সহ নতুন নতুন স্থাপনা। বেশকয়েকটি ফ্যাসিলিটির জন্য বিভিন্ন গ্রাম, কৃষিও খালি করা হয়েছে।

 

 

২০১২ সালে ক্ষমতায় যাওয়া পর থেকেই সামরিক বাহিনীকে ঢেলে সাজাচ্ছেন প্রেসিডেন্ট শি জিন পিং। দেশটির সামারিক বাহিনীর মোট সক্রিয় সদস্য ২০ লাখের বেশি, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। তথ্যমতে, বিশ্বের যেকোনো দেশের তুলনায় দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়াচ্ছে চীন। ২০২৩ সালের পো প্রতিবছর ১০০টি করে নতুন নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত হচ্ছে তাদের ভাণ্ডারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com